Salfe Saliheen And Tasawwuf
/ ১০৮
📝 লেখা 📖 পিডিএফ

সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ ও আল্লাহর জিকিরে নিজেকে বিলীন করে দেন এবং তিনি আখিরাতের প্রতি আকৃষ্ট হন এ পর্যায়ে যে, তীর কাছে [দুনিয়ার] স্বর্ণ ও রৌপ্যের মধ্যে পার্থক্য বিদ্যমান থাকে না। অন্যরা বলেন, তাসাওউফ হচ্ছে মহামূল্যবান বাস্তবতাকে রক্ষা করা এবং যশ-খ্যাতিকে উপেক্ষা করা ইত্যাদি । সুতরাং সুফির অর্থ হচ্ছে সিদ্দীক বা যে সম্পূর্ণরূপে হাক্দিকাতের স্তরে উন্নীত হয়েছেন। কারণ, মানুষের মধ্যে নবীদের পরে সর্বোত্তম ব্যক্তিরা হচ্ছেন সিদ্দীকীন, যেমন আল্লাহ একটি আয়াতে বলেন: যারা আল্লাহ ও তীর রাসূলের নির্দেশ মান্য করে তারা এসব লোকদের দলে আছে যাদের প্রতি আল্লাহর অনুগ্রহ বর্ষিত হয়: তীরা নবী, সত্যবাদী (সিদ্দিকীন), শহীদ এবং সৎকর্মশীল; আহ, কী উত্তম দল! [88৬৯] । আরও কিছু বক্তব্যের পর ইবনে তাইমিয়্যা সুফি এবং আলিমদেরকে দুটি আলাদা দলে বিভক্ত করেন। কিন্তু বাস্তবে দেখা যায়, সকল বড় বড় শায়খরা সকলেই আলিম ছিলেন। জুনায়িদ বাগদাদী এই আলাদাকরণের ব্যাপারে ওয়াকিফহাল ছিলেন তাই একটি প্রখ্যাত বক্তব্যে তিনি বলেন: আমাদের এই জ্ঞান কুরআন ও সুন্নাহর উপর ভিত্তিশীল । ইবনে তাইমিয়্যার তাবাক্ধতুল কুবরায় প্রকাশিত এই মারাত্মক ভুলের জবাবে শারানী হযরত জুনায়িদ বাগদাদীর উপরোক্ত উদ্ধৃতি তুলে ধরে বলেনঃ প্রত্যেক আসল সুফি হচ্ছেন পবিত্র আইনের [শরীয়তের] পণ্ডিত, তবে এর বিপরীত কথা সঠিক না-ও হতে পারে [অর্থাৎ প্রত্যেক পণ্ডিত সুফি না-ও হতে পারেন] । [আল-শারানী, তাবাক্দাতাল কুবরা, ১, পৃঃ ৪] ইবনে তাইমিয়্যার মতে একদল সুফি আছেন যারা নৈকট্যশীল এবং অপর একদল আছেন যারা বিদআতী ও মুক্তচিন্তাবিদ [জিন্দিক]। শেষোক্ত দলের লোকেরাও সুফি হওয়ার দাবী করে অথচ আসল সুফিরা এদেরকে সুফি হিসেবে মেনে নেন নি। যেমন, মনসুর হান্লাজ [ইবনে তাইমিয়্যা এখানেই ভুলটি করেছেন। অনেকে বলেন, তাসাওউফের উপর তীর সীমিত জ্ঞান থাকায়ই তিনি মনসুর হাল্লাজকে জিন্দিক মনে করেছেন। এর কারণ হলো, আব্দুল ক্াহির বাগদাদী মনসুর হাল্লাজ সম্পর্কে বলেছেন: সুফিদের মধ্যে তার অবস্থান পরিষ্কার নয়, কিন্তু ইবনে আতাউল্লাহ, ইবনে খাফিফ এবং আৰুল কাসিম নাসিরাবাদীর মতো প্রখ্যাত সুফিরা তাকে অলিআল্লাহ হিসেবে স্বীকৃতি দিয়েছেন । [আবদুল ক্বাহির আল-বাগদাদী, উসূলদ-দ্বীন, পৃঃ ৩১৫-৩১৬] এছাড়া ইবনে তাইমিয়্যার মাযহাবের প্রখ্যাত ক'জন আলিমও হাল্লাজ (রাহঃ)-এর বিরুদ্ধে অভিযোগকে প্রত্যাখ্যান করেছেন। এমনকি তারা তাকে একজন অলিআল্লাহ হিসেবে ৬৮

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।