সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ তিনি অন্য একটি পুস্তকে বলেন: লাবিসতুল খিরক্বাতাল মুবারাকাতা লিশ শায়খ আব্দুল কাদির ওয়া বাইনা ওয়া বাইনাহু শাইখানে [আমি আব্দুল কাদির জিলানীর মুবারক সুফি খিরক্বা পরিধান করেছি, তার ও আমার মধ্যে ছিলেন দু'জন শায়খ] । [পাঞ্ডুলিপি দামেস্ক, জাহিরিয়্যা ১১৮৬এইচ] উপরোক্ত উদ্ধৃতিসমূহ থেকে ইবনে তাইমিয়্যা যে একজন সুফি ছিলেন তার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেল। এবার দেখা যাক সুফিদের ও তাসাওউফের ব্যাপারে তিনি কী বলেছিলেন? তীর মাযমুয়া ফাতওয়া ইবনে তাইমিয়্যা আল-কুবরা গ্রন্থের ১১তম খণ্ডে [তাসাওউফ খণ্ডে] সুফিয়্যা ওয়াল ফুক্বারা শিরোনামে একটি প্রবন্ধ তিনি লিপিবদ্ধ করেন। এতে তিনি বলেন: প্রথম তিন শতাব্দির মধ্যে সুফি শব্দটি সবার জানা ছিলো না। তবে এর পরে এর ব্যবহার ব্যাপকভাবে শুরু হয়। একাধিক ইমাম ও শায়খ এব্যাপারে মন্তব্য করেছেন যেমন, ইমাম আহমদ ইবনে হাম্বল, আবু সুলাইম আদ-দারানী এবং অন্যান্য । কথিত আছে সুফিয়ান আস-সওরী এটা (সুফি শব্দ) ব্যবহার করেছেন। অন্যরা বলেছেন, হাসান বসরীও তা ব্যবহার করেছেন। [ইবনে তাইমিয়্যা, মাযমুয়াল ফাতওয়াল কুবরা, ১১, পৃঃ ৫] এরপর ইবনে তাইমিয়্যা বলেন, তাসাওউফ তাবিঈনদের যুগ পরে বসরায় আত্মপ্রকাশ করে। কারণ, তার মতে প্রাথমিক যুগের অনেক সুফিই এই শহরে জন্ম নিয়েছিলেন এবং তিনি অন্যত্র কোন সুফিদের সন্ধান পান নি। এ মন্তব্যের মাধ্যমে তিনি ভুলবশত তাসাওউফকে একটি বিশেষ অঞ্চলে সীমাবদ্ধ করেছেন এবং এর যোগসূত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের থেকে কর্তিত করে ফেলেছেন। আর এ কারণেই আজকের আধুনিকতাবাদীরা কুরআন ও সুন্নাহতে তাসাওউফ কোন্ জায়গায় বলা হয়েছে? এরূপ প্রশ্ন করে বসে। ইবনে আযিবা এর জবাবে বলেন: তাসাওউফের প্রতিষ্ঠাতা ছিলেন স্বয়ং নবীজী সাল্লাল্মাছ আলাইহি ওয়াসাল্লাম যাঁকে আল্লাহ পাক অহি ও অনুপ্রেরণার মাধ্যমে শিক্ষা দিয়েছেন। [ইবনে আযিবা, ইক্াজুল হিমাম, পৃঃ ৬] উক্ত প্রবন্ধে ইবনে তাইমিয়্যা আরও বলেন: তাসাওউফে আছে সত্যাপোলন্ধি [হাক্বাইক্] এবং অনুভূতির স্তর [আহওয়াল]। সুফিরা তাদের বক্তব্যে তা প্রকাশ করেন। ৬৭
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।