Salfe Saliheen And Tasawwuf
/ ১০৮
📝 লেখা 📖 পিডিএফ

সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ [জর্জ মাকুদিসি, লাইসনাদ ইনিটিয়াটিক সুফি ডি মুয়াফফাক্‌ উদ্দীন ইবনে কুদামা; চার্লস ডি ইহার্ন: লুইস মেসিনন (প্যারিস: সংস্করণ ডি ইহার্ন, ১৯৭০) পৃঃ ৮৮-৯৬; ইবনে তাইমিয়্যা: একজন কাদিরিয়া তরীকার সুফি; আমেরিকান জার্নাল অফ আরাবিক ষ্ট্যাডিজ ১ (লেইডেন: ই জে ব্রিল, ১৯৭৪) পৃঃ ১১৮-১২৯; দ্যা হাম্বলী স্কুল এন্ড সুফিজম; বুলেটিন ডি লা এসোসিয়েশন ইন্টানোলা ডি অরিয়েন্টিলিসটাস ১৫ (মাদরিদ, ১৯৭৯) পৃঃ ১১৫-১২৬] ইউসুফ ইবনে আব্দুল হাদী হাম্বলী রচিত বাদাল ঈলক্বা বি লাবসিল খিরক্বা নামক একটি পাঞ্ডুলিপিতে ইবনে তাইমিয়্যার নাম লিপিবদ্ধ আছে। সুফি সিলসিলার এই তালিকায় হাম্বলী মাযহাবের আরও কয়েকজন প্রসিদ্ধ উলামার নাম আছে। এখানে সেই সিলসিলাটি লিপিবদ্ধ করা হলো: শায়খ আব্দুল কাদির জিলানী (রাহঃ) [মৃঃ ৫৬১ হিঃ] শায়খ আবু উমর ইবনে কুদামা (রাহঃ) [মৃঃ ৬০৭ হিঃ] শায়খ মুয়াফফাক উদ্দীন ইবনে কুদামা (রাহঃ) [মৃঃ ৬২০ হিঃ] শায়খ ইবনে আবু উমর ইবনে কুদামা (রাহঃ) [মৃঃ ৬৮২ হিঃ] শায়খ ইবনে তাইমিয়্যা (রাহঃ) [মৃঃ ৭২৮ হিঃ] শায়খ ইবনে কাইয়ূম যাওজি (রাহঃ) [মৃঃ ৭৫১ হিঃ] শায়খ ইবনে রাযাব (রাহঃ) [মৃঃ ৭৯৫ হিঃ] । এখানে উল্লেখ্য যে, আবু উমর ইবনে কুদামা ও তার আপন ভাই মুওয়াফফাক কাদির জিলানী (রাহঃ)-এর কাছ থেকে। ইবনে আব্দুল হাদী আরও বলেন, ইবনে তাইমিয়্যা বলেছেন: আমি কয়েকজন ভিন্ন তরীকার শায়খের নিকট থেকে খিলাফত লাভ করেছি [সুফি খিরকা পরিধান করেছি] । এদের মধ্যে শায়খ আব্দুল কাদির জিলানীর তরীকা যা হলো জানা তরীকাগুলোর মধ্যে সর্বাপেক্ষা প্রসিদ্ধ । এছাড়াও ইবনে তাইমিয়্যা বলেছেন: সর্বোত্তম সুফি তরীকা [আফচ্বালুত-তুরুক্‌] হচ্ছে আমার সর্দার (সায়্যিদী) হযরত আব্দুল কাদির জিলানী (রাহঃ)-এর তরীকা । [ইবনে আব্দুল হাদী, বাদাল ঈলক্বা বি লাবসিল খিরক্বা, এমএস আল-হাদী, প্ৰিন্সটন লাইব্রেরী আরাবিক কালেকশন, ফলস, ১৫৪এ, ১৯৬বি, ১৭১বি, ১৭২এ; এবং দামেস্ক বিশ্ববিদ্যালয়, মূল আরবী পাঞ্জুলিপির কপি, ৯৮৫এইচ] ৬৬

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।