Salfe Saliheen And Tasawwuf
/ ১০৮
📝 লেখা 📖 পিডিএফ

সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ মানুষ এমন কিছু সমস্যা বা অবস্থার সম্মুখীন হতে পারে যার সঠিক সমাধান শুধুমাত্র কুরআন-সুন্নাহ থেকে খুঁজে বের করা সম্ভব নয়। এমতাবস্থায় ইবনে তাইমিয়্যা বলেন, ইজতিহাদী ফায়সালাকে আধ্যাত্মিক ক্ষেত্রে ব্যবহার করা দরকার । বিশেষ করে ইলহামের ক্ষেত্রে একান্ত জরুরী। তিনি বলেন: ইলহাম হচ্ছে সত্যের ইঙ্গিত। ক্ষেত্ৰবিশেষে ইলহামী জ্ঞান দুর্বল হাদীস ও দুর্বল যুক্তি থেকেও উত্তম হতে পারে। [মাযমুআতু ফাতওয়া ইবনে তাইমিয়্যা, ১০, পৃঃ ৪৭৩-৪৭৪] তিনি ইশকে ইলাহীর গুরুত্বকে সমর্থন জানিয়ে একটি পুস্তকে লিখেন: সুফিদের ব্যাপার হলো, তীরা (আল্লাহর) আশিক এবং এ ব্যাপারটি অন্যান্য সব বিষয় থেকে প্রবল তাদের রাস্তার মূলই হচ্ছে ইচ্ছা ও প্রেম । আল্লাহ প্রেমের স্বীকৃতি আগেকার দিনের সুফি ও বর্তমানের সুফিদের মধ্যে বিদ্যমান। এ স্বীকৃতি কুরআন-সুন্নাহ ও সালাফদের মধ্যেও বিদ্যমান। [ইবনে তাইমিয়্যা, আল-ইহতিতায বিদাল কাদার, কায়রো: আল-মাতবাউস সালাফিয়্যা, ১৩৯৪/১৯৭৪, পৃঃ ৩৮] ইবনে তাইমিয়্যা অবশ্য ইবনে আরাবীর কঠোর সমালোচনা করেছেন। তবে তিনি সরাসরি ইবনে আরাবীর নিন্দা করেন নি বরং তার লিখিত ফুসুলুল হিকাম নামক একটি ছোট্ট বইয়ের প্রতিবাদ জানান। কিন্তু ইবনে আরাবী ছিলেন প্রখ্যাত গ্রন্থ ফুতুহুল মাক্কিয়্যা [মক্কার বক্তব্যসমূহ] এর লেখক । এই গ্রন্থের উপর ইবনে তাইমিয়্যাও ইতিবাচক মন্তব্য করেছেন: অতীতে যারা ইবনে আরাবীর গ্রন্থ পাঠ করে উপকৃত হয়েছেন আমি ছিলাম তাদের মধ্যে একজন । যেমন ফুতুহাতুল কুনহ, মুকামুল মারবুত, দুররুল ফাকিরা, মাতালিউন-নুযুম ইত্যাদি গ্রন্থাবলী । [ইবনে তাইমিয়্যা, তাওহিদুর রুবুবিয়্যা, মাযমুউল ফাতওয়াল কুবরা, রিয়াদ: ১৩৮১, ২, পৃঃ ৪৬৪-৪৬৫] ইবনে তাইমিয়্যা আরও বলেন, আমি তীর (ইবনে আরাবী) সম্পর্কে আমার মতামত একমাত্র ফুসুলুল হিকাম এর কারণে পরিবর্তন করেছি। এবার এ কথার প্রমাণ উপস্থাপন করছি। তীর ছাত্র ইবনে আব্দুল হাদী [মৃঃ ৯০৯ হিজরী] বলেন, তিনজন শায়খের সিলসিলা মুতাবিক তিনি আব্দুল কাদির জিলানী (রাহঃ)-এর তরীকার খিরকা লাভ করেন। এ প্রমাণটি ১৯৭০ সালের দিকে প্রকাশিত কয়েকটি লেখায় জর্জ মাকুদিসি প্রকাশ করেন। ৬৫

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।