Salfe Saliheen And Tasawwuf
/ ১০৮
📝 লেখা 📖 পিডিএফ

সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ করেন। তিনি যাদের নাম উল্লেখ করেন তাদের মধ্যে [সমসাময়িক] হাম্বলী মাযহাবপন্থী হযরত আনসারী হারাওয়ী, হযরত হাম্মাদ দাব্বাস; [আগের যুগের] হযরত ফুজায়িল সাক্ৃতী, হযরত জুনায়িদ ইবনে মুহাম্মদ, শায়খ হাম্মাদ, শায়খ আবুল বায়ান (রাহঃ) প্রমুখ উল্লেখযোগ্য । [মাযমুয়ায়ে ফাতওয়া ইবনে তাইমিয়্যা, ১০, পৃঃ ৫১৬] ইবনে তাইমিয়্যা তার রিসালাতুস সাফাদিয়্যা গ্রন্থে সুফিদেরকে সমর্থন করে বলেন, হযরত আবু আব্দুর রহমান সুলাইমি তার তাবাক্বাতুস সুফিয়্যা এবং হযরত আবুল ছিলেন আহলুস-সুন্নাহ ওয়াল জামাজআাত এবং আহলে-হাদীসের অনুসারী। যেমন ইবনে উসমান মক্কী, আবু আব্দিল্লাহ মুহাম্মদ ইবনে খাফিফ সিরাজী (রাহঃ) এবং অন্যান্যরা । তীদের বক্তব্য ছিলো সুন্নাহ মুতাবিক এবং তাঁরা সুন্নাহর উপর বই-পুস্তক রচনা করে গেছেন। [ইবনে তাইমিয়্যা, আস-সাফাদিয়্যা, রিয়াদ: মাযহাবী হানাফী, ১৩৯৬/১৯৭৪, ১, পৃঃ ২৬৭] ইবাদত ও বিদআতের উপর তীর রচিত রিসালাতাল ইবাদাতুশ শরীয়াহ ওয়াল- ফারকু বাইনাহা ওয়া বাইনাল বিদঈয়্যা গ্রন্থে ইবনে তাইমিয়্যা স্পষ্ট ভাষায় লিখেন: শরীয়তের আইনসঙ্গত রাস্তা হচ্ছে সেটি যা হলো সুফিদের পথ বা জুহদের রাস্তা এবং সেটি যা হলো তাসাওউফ ও দীনতা । অর্থাৎ ফুক্বারা ও সুফিদের রাস্তা। আইনসঙ্গত সে পথ, যে পথে কোন ব্যক্তি আল্লাহর নৈকট্য হাসিল করে। এটা হক্ব রাস্তা, আনুগত্য, ভালো আমল, দানশীলতা এবং সঠিক। এটাই সালিকীনের [সুফিদের] রাস্তা জুহুদ (আত্ম-সংগ্রাম) এবং ধর্মীয় ইবাদতকেই বলে দীনতা ও তাসাওউফ । [ইবনে তাইমিয়্যা, মাযমুআতুর রাসাঈল ওয়াল মাসাঈল, বৈরুত, লানযাতুত্‌ ত্যুরাসিল আরাবী, ৫, পৃঃ ৮৩] আব্দুল কাদির জিলানী (রাহঃ) সম্পর্কে মন্তব্য করতে যেয়ে ইবনে তাইমিয়্যা প্রথমেই বলেন, তাঁর শিক্ষা হচ্ছে, সালিককে (সুফি রাস্তার পথিককে) তিনি দুনিয়াবী খাহেশাত থেকে দূরে থাকার কথা বলেন যা আল্লাহর নির্দেশের বাইরে নয়, কারণ এসব খাহেশাতের মধ্যে লুকিয়ে থাকতে পারে ক্ষতিকর জিনিস । তবে খাহেশাত কতটুকু পর্যন্ত বর্জন করতে হবে? ইবনে তাইমিয়্যা স্বীকার করেছেন, কুরআন ও সুন্নাহ প্রত্যেক মুসলমানের জীবনে প্রতিটি অবস্থার পুরো দিক-নির্দেশনা দেয় না। কোন কোন সময় ৬৪

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।