Salfe Saliheen And Tasawwuf
/ ১০৮
📝 লেখা 📖 পিডিএফ

সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ তাইমিয়্যা স্বয়ং নিজেই একজন সুফি ছিলেন। তবে উক্ত তথাকথিত “পূর্বসুরীদের’ অনুসারী বলে দাবীদার দলটি ইবনে তাইমিয়্যার ‘সুফি’ পরিচিতি যাতে তুলে ধরা হয় না এ ব্যাপারে অত্যন্ত সতর্ক । কারণ, এর মাধ্যমে সুফি বিরোধী তাদের যাবতীয় বাদ- মতবাদ ধ্বংস হয়ে যাবে। এ প্রসঙ্গে আমরা অবশ্যই প্রমাণ করবো যে, ইবনে তাইমিয়্যা (রাহঃ) কিছু কিছু সুফিদের সমালোচক ছিলেন বটে কিন্তু সার্বিকভাবে তিনি তাসাওউফের বিরোধী ছিলেন না, বরং তা গ্রহণ ও অনুসরণ করে বিরাট ফায়িদা লাভ করেছিলেন। ইবনে তাইমিয়্যা কাদিরীয়া তরীকার একজন সুফি ছিলেন। আমরা এখন এর প্রমাণ উপস্থাপন করবো। তবে এটা জেনে নেয়া উচিত যে, ইবনে তাইমিয়্যা সুফি ছিলেন কি না তার উপর ভিত্তি করে সুফি তরীকা বা ইলমে তাসাওউফের প্রমাণ বা প্রমাণ নয়, এমন চিন্তার কোন অবকাশ নেই । কারণ, তীকে সাধারণত সুফিতত্ববের বিশিষ্ট কোন ব্যক্তিত্ব হিসেবে মনে করা হয় না। তবে এখানে সুফিদের প্রতি তার বিশ্বাস-অবিশ্বাস কিংবা ইলমে তাসাওউফের ক্ষেত্রে তার কিরূপ আক্বীদা ছিলো তা তুলে ধরা হচ্ছে। কারণ, অনেকেই তীর এসব চিন্তাধারা সম্পর্কে ওয়াকিফহাল নন। অনেক তথাকথিত অরিয়েন্টালিষ্ট (প্রাচ্যবিদ] এবং সলফে-সালিহীনের অনুসারী হওয়ার দাবীদার লেখকরা কিভাবে তার চিন্তা-চেতনাকে নিজেদের মতবাদ প্রতিষ্ঠায় অপব্যাখ্যা করেছেন তা এই লেখা থেকে স্পষ্ট হবে। তিনি যে তাসাওউফের দুশমন ছিলেন না সেটা প্রমাণ করার জন্যই আমরা কিছু উদ্ধৃতি তুলে ধরছি। আগেই বলেছি, ইবনে তাইমিয়্যা কাদিরীয়া তরীকার খেলাফতপ্রাপ্ত সুফি ছিলেন। তিনি তরীকতের শায়খ হিসেবে খিরকা [জুব্বা] পরিধান করতেন। তিনি হযরত আব্দুল কাদির জিলানীকে (রাহঃ) ‘আমার শায়খ’ এবং ‘আমার নেতা’ বলে সম্বোধন করতেন। ইবনে তাইমিয়্যা বড়পীর সাহেবের ফুতুহুল গ্বায়েব গ্রন্থের একটি শরাহও লিখেছিলেন। এই ১০০ পৃষ্ঠার পুস্তকে তিনটি মাত্র বক্তৃতার ব্যাখ্যা করেন। তিনি ধারণা করতেন মুসলিম উম্মাহর জন্য তাসাওউফ জরুরী ছিলো। [এই বক্তব্য ইবনে তাইমিয়্যার মাযমুয়ায়ে ফাতওয়া ইবনে তাইমিয়্যা প্রথম রিয়াদ সংস্করণের, ১০ম খণ্ড, পৃঃ ৪৫৫- ৫৪৮ -তে লিপিবদ্ধ আছে৷] তাসাওউফ প্রতিষ্ঠিত। তার এই মতকে প্রমাণ করতে যেয়ে তিনি আগেকার যুগের প্রখ্যাত অনেক সুফি-দরবেশসহ সমসাময়িক অনেক তাসাওউফপন্থীদের নাম উল্লেখ ৬৩

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।