সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ আড়ালেই কেটে যায়। অন্যথায় তারা সুফিদের সমপর্যায়ে উন্নীত হয়ে যেতেন এবং অনেকে হয়েছেনও ৷ এবং [দ্বীনের] আইনজ্ঞ ও সাধকরা কিভাবে একই পর্যায়ভুক্ত হতে পারেন যখন আল্লাহ পাক বলেছেন: আল্লাহর দৃষ্টিতে সে-ই সর্বাপেক্ষা মর্যাদাশীল যে তাক্ওয়াহ অবলম্বনকারী [পরহেজগার, জিকিরকারী] [৪৯৪১৩] ৷ তিনি আরও বলেছেন: তীর বান্দাদের মধ্যে আলিমরাই [জ্ঞাতরাই] তাঁকে বেশী ভয় করে [৩৫৪২৮] । এখানে উলামা বলতে তাকে যারা জানে [তীর যাত, সিফাত, কার্যাবলী সম্পর্কে অধিক জ্ঞানবান] যে উলামাদের থেকেও মর্যাদাবান তার অপর একটি প্রমাণ হলো, আওলিয়াদের মাধ্যমে আল্লাহ পক কারামত প্রকাশ করে থাকেন। কিন্তু আল্াহর আইন সম্পর্কে জ্ঞানবানদের ক্ষেত্রে তা কোন সময়ই ঘটে না, যদি না তারা সুফিদের রাস্তায় প্রবেশ করে [কারামত প্রকাশের জন্য] উপযুক্ত যোগ্যতা হাসিল করতে পারেন। [আব্দুস সালাম সুলামী, ফাতওয়া, সং, আব্দুর রহমান ইবনে আব্দুল ফাত্তাহ (বৈরুত: দারুল মাআরিফা, ১৪০৬/১৯৮৬), পৃঃ ১৩৮-১৪২] এখানে উল্লেখ্য যে, হযরত আব্দুস সালাম (রাহঃ) মুহাদ্দিসদের ব্যাপারে উপরোক্ত ফাতওয়ায় কিছুই বলেন নি। এর কারণ হলো, তাদেরকে সাধারণত ফিকহ শাক্ত স্কলারদের নীচের স্তরের স্কলার মনে করা হয়। ইবনে আবি জায়িদ মালিকী (রাহঃ) বৰ্ণনা করেন, সুফিয়ান ইবনে উয়াইয়না (রাহঃ) বলেছেন: ফিকহ ছাড়া হাদীস [মানুষকে] দিগভ্রান্ত করে। এবং ইমাম মালিকের সাথী ইবনে ওয়াহব (রাহঃ) বলেন: কোন হাদীস বিশারদের যদি ফিকহের ইমাম না থাকেন তবে তিনি দিগভ্রান্ত। আল্লাহ যদি আমাদেরকে মালিক (রাহঃ) ও লায়িত (রাহঃ) দ্বারা রক্ষা না করতেন, তাহলে আমরা ভ্রান্ত হয়ে যেতাম । [ইবনে আবু যায়িদ, জামি ফিল-সুনান, পৃঃ ১১৮-১১৯] আমরা ইতোমধ্যে ইমাম মালিক (রাহঃ) এর হুঁশিয়ারীর কথা উল্লেখ করেছি যেখানে তিনি বলেছেন, ধর্ম অনেকগুলো হাদীস বর্ণনার মধ্যে নিহিত নয়, তার মূলে আছে নুর যা হৃদয়ে পতিত হয়ে স্থায়ী হয়। ইবনে তাইমিয়্যা (রাহঃ) [৬৬১ -৭২৮ হিজরী] ইবনে তাইমিয়্যার অনুসারী বলে দাবীদাররা প্রচার করে থাকে যে, হাম্বলী মাযহাবের এই মুহাদ্দিস সুফিদের বিরোধী ছিলেন। তীকে তারা একটি মুভমেন্টের ইমাম ভাবে এবং তার নাম নিয়ে বর্তমানে একটি অনাকাঙ্কিত তাসাওউফ বিরোধী কট্টরতার অবতারণা করেছে, যা সার্বিকভাবে উম্মাহর জন্য ক্ষতিকর। কিন্তু বাস্তবে ইবনে ৬২
— Page 62 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.