Salfe Saliheen And Tasawwuf
/ ১০৮
📝 লেখা 📖 পিডিএফ

সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ নৃত্য করা একটি বিদআত যা কোন মতেই জায়িয নয় একমাত্র এ ব্যক্তি ছাড়া যে পাগল বা মানসিকভাবে ভারসাম্যহীন । কবিতা আবৃত্তির [সামার] ব্যাপারে কথা হলো, যদি তা কাউকে পবিত্রতার দিকে নিয়ে যায় [আহওয়াস সানিয়্যা] এবং আখিরাতের কথা স্মরণ করে দেয়, তাহলে এতে কোন দোষ নেই, বরং তা অনাসক্ত হৃদয়ের জন্য উৎসাহিত করার যোগ্য । কিন্তু কেউ যদি এ থেকে নাফসানী খাহিশাত [বাতিল ইচ্ছা] হাসিল করতে চায়, কারণ সামা হৃদয়ের মধ্যে যে ইচ্ছাই থাকে, তাকে উজ্জীবিত করে তুলে, তাহলে অবশ্যই তার জন্য সামার আসরে যোগদান অবৈধ । [আব্দুস সালাম সুলামী, ফাতওয়া মিসরিয়্যা, পৃঃ ১৫৮] উপরোক্ত বক্তব্য থেকে স্পষ্ট যে, নাফসানী খাহিশাত থেকে মুক্ত হয়ে সামায় অংশগ্রহণ সাধারণ মানুষের জন্য সম্ভব নয়। সুতরাং সামা শুধুমাত্র উচ্চ পর্যায়ের আরিফদের ক্ষেত্রে বৈধ । হযরত আব্দুস সালাম (রাহঃ) তার ক্বাওয়াইদুল আহকাম কিতাবে বলেন: নৃত্য ও হাততালি একটি খারাপ কাজ, এগুলো যারা করে তারা অজ্ঞ । আল্লাহর মাহাত্ম্য ও বড়ত্‌ প্রকাশে এরূপ কাজ নিন্দনীয় । সত্যিকার জ্ঞানবান লোক তা করতে পারে না। কারণ, শরীয়তের মধ্যে এর কোন প্রমাণ নাই। কুরআন-সুন্নাহ এবং কোনো নবী-রাসূল বা তাদের সাহাবীরা হাততালি ও নৃত্য করে আল্লাহর গুণগান করেছেন বলে কোন বর্ণনা নেই । [আব্দুস সালাম সুলামী, কৃওয়াইদুল আহকাম, ২, পৃঃ ২২০-২২১] হযরত আব্দুস সালাম (রাহঃ) আউলিয়া ও উলামাদের মধ্যে স্তরভেদের উপর একটি ফাতওয়া দিয়েছিলেন। তাকে যখন প্রশ্ব করা হলো, ইমাম গাষ্যালী (রাহঃ) ও হযরত কুশায়িরী (রাহঃ) মনে করেন, আল্লাহর বান্দাদের মধ্যে সর্বোচ্চ স্তরের মর্যাদাশীল ব্যক্তিরা হচ্ছেন আউলিয়া এরপর আসে উলামার স্তর। আপনি কি মনে করেন? তিনি জবাব দিলেন: আল্লাহ সম্পর্কে জ্ঞানী এবং আল্লাহর আইন সম্পর্কে জ্ঞানীদের মধ্যে কে বেশী মর্যাদাশীল, এ প্রশ্নের দিক থেকে ইমাম গায্যালীর বক্তব্যের সঙ্গে আমি একমত ৷ আল্লাহর শরীয়তের জ্ঞান থেকে আল্লাহ সম্পর্কে জ্ঞান যে উত্তম তা কেউই সন্দেহ করে না। তবে শুধু তাই নয়, আল্লাহর আইনের বিভিন্ন শাখা-প্রশাখা ও দ্বীনের উপর অন্যান্য জ্ঞানবানদের তুলনায়ও আল্লাহকে যে জানে সে বেশী মর্যাদাশীল। কারণ জ্ঞান-বিজ্ঞানের স্তর বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কশীল। বেশীরভাগ স্কলারদের অধিকাংশ সময় আল্লাহ ও তার গুণাবলী [যাত ও সিফাত] সম্পর্কে জ্ঞানার্জন পর্দার ৬১

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।