সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ হ্যরত আলী (রাঃ) বর্ণনা করেন: আমি একদিন হযরত যাফর ইবনে আবি তালিব ও হযরত জায়িদ ইবনে হারিসা (রাঃ)-কে সঙ্গে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত হলাম নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়িদ (রাঃ)-কে বললেন: তুমি আমার মুক্তিপ্রাপ্ত ব্যক্তি [আনতা মাওলায়া]। একথা শ্রবণ করে হযরত জায়িদ (রাঃ) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চতুর্দিকে একপায়ে লাফাতে লাগলেন [হাযালা]। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফর [রাঃ]- কে বললেন: তোমার সৃষ্টি ও চরিত্র অনেকটা আমার মতো [আনতা আশবাহতা খালি ওয়া খুলুকী]। একথা শ্রবণ করে জাফর (রাঃ) যায়িদের (রাঃ) পেছনে থেকে [খুশীতে] লাফালাফি শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর (আমাকে- অর্থাৎ আলী (রাঃ)-কে) বললেন, তুমি আমার প্রতি অধিকারভুক্ত এবং আমি তোমার প্রতি অধিকারভুক্ত [আনতা মিন্নি ওয়া আনা মিনকা]। এবার আমিও জাফরের (রাঃ) পেছনে থেকে লাফালাফি শুরু করলাম । [মুসনাদে আহমদ, ১, পৃঃ ১০৮] শায়খুল হাদীস ইবনে হাজার আল-হাইছামী বলেছেন, উপরোক্ত হাদীসের ভিত্তিতে কোনো কোনো স্কলার বলেছেন, সামা আবৃত্তির সঙ্গে রাকৃস বা নৃত্য করা বৈধ, এর মাধ্যমে আত্মিক উন্নতি সাধিত হয়। [আল-হাইছামী, ফাতওয়া হাদাসীয়্যা, পৃঃ ২১২] হযরত ঈয়াফী (রাহঃ) হাইছামী (রাহঃ)-এর সঙ্গে একমত । দু'জনই হযরত আব্দুস সালামের ফাতওয়ার কথা উল্লেখ করেছেন। এছাড়া প্রমাণিত হয়েছে যে, হযরত সালাম স্বয়ং নিজেই সামা আবৃত্তি শ্রবণ করে প্রভাবিত অবস্থায় কিছুটা নৃত্য করেছেন [কানা ইয়াহদুরুস সামা ওয়া ইয়ারকুসু ওয়া ইয়াতাওয়াযাদু]। এ তথ্যটি হযরত ইবনে ঈমাদ (রাহঃ)- হযরত জাহাবী (রাহঃ), ইবনে শাকীর কুতাবী (রাহঃ), হযরত নাবাহানী (রাহঃ) এবং হযরত আবু সাআদাত (রাহঃ)-এর বর্ণনা থেকে সংগ্রহ করে প্রকাশ করেছেন। [ইবনে ঈমাদ, শাজারাতায যাহাব ৫, পৃঃ ৩০২; ইবনে শাকির কুতাবী, ফাতওয়াল ওয়াফায়াত, ১, পৃঃ ৫৯৫; আল-ইয়াফিঈ, মিরআতুয যিনান, ৪, পৃঃ ১৫৪, ইমাম নববী, জামি কারামাতিল আউলিয়া, ২, পৃঃ ৭১; আবু সাআদাত, তাজুল মাআরিফ, পৃঃ ২৫০] তবে সামা ও নৃত্য কিন্তু সকল ক্ষেত্রে জায়িয নয়। ইমাম ও মুহাদ্দিসরা বলেছেন, একমাত্র বিশেষ ব্যক্তিবর্গ অর্থাৎ উচ্চ পর্যায়ের সাধকদের পক্ষেই তা করা গ্রহণযোগ্য হতে পারে। আর সামার সঙ্গে কোনো ধরনের বাদ্যযন্ত্র নিষিদ্ধ । ইবনে তাইমিয়্যা (রাহঃ) অবশ্য এই ফাতওয়ার বিপক্ষে ছিলেন। আব্দুস সালাম তীর এই প্রখ্যাত ফাতওয়ায় পরিষ্কার করে বলেছেন কোন ধরনের সামা বৈধ: ৬০
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।