সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ শাইখুল ইসলাম হযরত যাকারিয়া আনসারী (রাহ:) বলেন, ‘তাসাওউফ’ সেই ইলমের নাম যার দ্বারা অন্তরের পরিপূর্ণ পরিচ্ছন্নতা অর্জিত হয়। উদ্দেশ্য দুনিয়া ও আখিরাতের সার্বিক সৌভাগ্য লাভ! তাসাওউফের উৎপত্তি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সীরাত ও সুন্নাহ থেকে। এই শান্ত্রের শীর্ষস্থানীয় ব্যাখ্যাকারগণ মনে করেন, প্রিয়তম নবীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইবাদাত-বন্দেগী এবং আত্মার উৎকর্ষতা লাভের যে সাধনা, তা-ই পরবর্তীতে ‘তাসাওউফ’ নাম ধারণ করেছে। এবং তার দৈনন্দিন জীবনের আদর্শ থেকেই ইলমে ফিকহের উৎপত্তি। সুতরাং ইলমে ফিকহের জ্ঞান অর্জন করা ব্যতীত যেমন ইসলামী জীবনযাপন সম্ভব হয় না, তেমনি তাসাওউফ অনুশীলন ব্যতীত ঈমান-ইয়াকীনের পূর্ণতা লাভ সম্ভব হয় না। যে কারণে সাহাবী ও তাবিঈগণের যুগ থেকে তত্তবজ্ঞানীগণ আনুষ্ঠানিকভাবে তাসাওউফ চর্চার ভিত্তি স্থাপন করেন। তাবিঈগণের যুগে এসে যেমন ফিকাহ শাস্ত্রের পূর্ণতা লাভ করেছিল, তেমনি সুলুকের ধারাবাহিকতার পরিপূর্ণ রূপও এই যুগে ঘটেছিল। তাবিঈঈ যুগের মনীষীগণের ধারণা ছিল, যে ব্যক্তি শুধুমাত্র জাহেরী ইলম চর্চা করেই ক্ষান্ত ছিল, তার পক্ষে যিন্দিক হয়ে মৃত্যুবরণ করার আশঙ্কা আছে। অপরপক্ষে কুরআন-হাদীসের ইলম ছাড়াই যদি কেউ তাসাওউফ চর্চায় লেগে যায়, তাহলে সে ব্যক্তি চরম গোমরাহীর মধ্যে পতিত হওয়ার আশঙ্কা আছে। এই জন্যই বলা হয় যে, ইলম বিহীন কোন সালিকের পক্ষে কোনো অবস্থাতেই কামালিয়াতের দরজা পর্যন্ত পৌঁছার সম্ভাবনা নেই । যদি ব্যতিক্ৰম দেখা যায়, তবে বুঝতে হবে, আল্লাহ পাক সে ব্যক্তিকে বিশেষ বিশেষ অনুগ্রহের বশে ‘ইলমে লাদুননী' দান করে পরে তার মধ্যে কামালিয়াত সৃষ্টি করেছেন। প্রথম যামানা থেকেই “মুতাজিলা’ নামক একটি বিভ্রান্ত সম্প্রদায় সুলুকের মেহনতকে হযরত হাসান বসরী (রাহ:) এই শ্রেণীর লোককে তার সান্নিধ্য থেকে দূর করে দিয়েছিলেন। তখন থেকেই ‘তাসাওউফের’ প্রতি নানা উপহাসমূলক বক্তব্য দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। এ ধরনের জ্ঞান-পাপীরাই সাব্যস্ত করার চেষ্টা করে থাকে যে, তাসাওউফ চর্চা ইসলামের কোন মৌলিক বিষয় নয়। যার নেতিবাচক প্রভাব আলিম সমাজের একটি শ্ৰেণীকেও বিভ্ৰান্ত করে রেখেছে। তীরা মনে করেন, তাসাওউফ চর্চা পারস্যের অগ্নিপূজার অনুসারীদের নিক্কিয় ধ্যানবাদ থেকে মুসলমানদের মধ্যে তাসাওউফের বাতি সংক্রমিত ৬
— পৃষ্ঠা ৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।