Salfe Saliheen And Tasawwuf
/ ১০৮
📝 লেখা 📖 পিডিএফ

সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ করেছেন, হযরত আব্দুস সালাম বলেন, হযরত শাদিলী (রাহঃ) ও হযরত মুরসী (রাহঃ$) এর জবান থেকে যখন উপদেশমূলক বাক্য বেরুতো, তা যেনো মনে হতে স্বয়ং রাব্বুল আলামীনের পক্ষ থেকে উপদেশ শ্রবণ করে তা তারা প্রকাশ করছেন। [মিফতাহুস সাআদা, ২, পৃঃ ৩৫৩; সুবকী, তাবাক্বাতাস শাফিয়্যা, ৮, পৃঃ ২১৪] হযরত আব্দুস সালাম (রাহঃ) দু’খণ্ডে কৃওয়াইদুল আহকাম ফি মাসাইলিল আনাম নামক তার একটি গ্রন্থে সুফিদের পরিচিতি তুলে ধরতে গিয়ে বলেন: তারা আল্লাহর দল [কুরআন, ৫৪৫৬ এবং ৫৮৪২২] তিনি তাসাওউফের সংজ্ঞা দিতে গিয়ে লিখেন: হৃদয়ের উন্নতি, যার মাধ্যমে দেহ্‌ সুস্থ থাকে আর হৃদয় যদি হয় রোগা তাহলে দেহও রোগা। তিনি মনে করেন, বাহ্যিক শরীয়তের জ্ঞান হচ্ছে সাধারণ কিন্তু আভ্যন্তরীণ জ্ঞান হলো সুক্ষ্ম হাক্ক্বাতের জ্ঞান। [আব্দুস সালাম সুলামী, কৃওয়াইদুল আহকাম (দারুস শারক্‌ লিল তিবাআ, ১৩৮৮/১৯৬৮) ১, পৃঃ ২৯; ২, পৃঃ ২১২] তিনি তাসাওউফের উপর আরও অনেক গ্রন্থ রচনা করেন। এগুলোর মধ্যে কয়েকটির নাম এখানে উল্লেখ করা হলো: ১. শাযারাতুল মাআরিফাতিল আহওয়াল ওয়া সালিহাল আক্ওয়াল ওয়াল আমাল [মাআরিফাতের বৃক্ষ ও স্তরাবলী এবং সালেহীনের বক্তব্য ও আমাল] বিশটি পরিচ্ছেদে রচিত এই বইয়ের শেষ সাতটিতে লেখক ইহসান সম্পর্কে আলোচনা করেছেন। ২. মাসাইলুত তরীকা ফি ইলমিল হাক্ড্ক [হাক্বিকাতের জ্ঞানের উপর প্রশ্নাবলী] । এই পুস্তকে ইলমে তাসাওউফের উপর ষাটটি প্রশ্নোত্তর লিপিবদ্ধ করা হয়েছে। ৩. রিসালা ফিল কুতুব ওয়াল আবদালিল আরবাঈন [কুতুব ও চল্লিশ আবদালের চিঠি] । 8. ফওয়াঈদুল বালওয়া ওয়াল মিহান [কষ্ট ও পরীক্ষার ফলসমূহ]। ৫. নিহায়াতুর রুগবা ফি আদাবিস সুহবা [সাথীদের আদবের মধ্যে ইচ্ছার প্রাপ্তি] হযরত আব্দুস সালাম (রাহঃ) সামা ও কবিতা আবৃত্তির পক্ষপাতী ছিলেন। এছাড়া জিকিরের আতিশয্যে সালিক যদি দেহকে নড়াচড়া করে তাতেও তার কোন আপত্তি ছিলো না। এ ব্যাপারে একটি ফাতওয়া প্রদান করতে যেয়ে তিনি ইমাম আহমদ (রাহঃ)-এর বর্ণিত একটি হাদীসের উদ্ধৃতি দিয়েছেন। হাদীসটি এই: ৫৯

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।