Salfe Saliheen And Tasawwuf
/ ১০৮
📝 লেখা 📖 পিডিএফ

সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ [ইমাম নববী এরপর আরও কিছু ব্যাখ্যা দিয়ে উপসংহারে বলেন], মোটকথা, তারা [সৃষ্ট জীব] উপরোক্ত দিকগুলোর ক্ষেত্রে অস্তিতুহীন। তারা সম্পূর্ণরূপে আল্লাহর নিয়ন্ত্রণ, তীর আইনে আবদ্ধ ও পালনকারিতার মধ্যে অস্তিত্ুশীল। যে কেউ তাদের প্রতি এরূপভাবে [উপলব্ধি করে] চলবে, সে ইহ-পরলোকের উত্তম বস্তুকে একত্রিত করবে। আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করে এ পর্যায়ে উপনিত করুন। এই কটি কথা আবু ইয়াজিদ বিস্তামী (রাহঃ) এর উক্তিটির উপর সামান্যতম স্পর্শের জন্য যথেষ্ট বলে মনে করি। [ইমাম নববী, বুস্তানুল আরিফীন (বৈরুত: দারুল কিতাবুল আরাবী, ১৪০৫/১৯৮৫) পৃঃ ৫৩-৫৪] হযরত আবুল হাসান শাদিলী (রাহঃ) [মৃঃ ৬৫৬ হিঃ] তিনি ছিলেন মুসলিম উম্মাহর একজন বড় মাপের অলিআল্লাহ। শাদিলী (রাহঃ) তাসাওউফ সম্পর্কে মন্তব্য করতে যেয়ে বলেন: যে কেউ আমাদের এই জ্ঞানের মধ্যে অনুপ্রবেশ না করে মৃত্যুবরণ করলো, সে না জেনেই তার গুরুতর গুণাহের উপর সনির্বন্ধ থেকে মারা গেলো। [ইবনে আযিবার, ইক্াজুল হিমাম, পৃঃ ৮ থেকে উদ্ধৃত] সুলতানুল উলামা ঈযজ ইবনে আব্দুস সালাম সুলামী (রাহঃ) [মৃঃ ৬৬০ হিঃ] আব্দুস সালাম সুলামীর (রাহঃ) উপনাম হলো, সুলতানুল উলামা । তিনি ছিলেন তীর যুগের শায়খুল ইসলাম । হযরত আব্দুস সালাম শায়খ কাসিম ইবনে আলী দামেস্ক (রাহঃ) এর কাছে হাদীস শিক্ষা এবং ইলমে তাসাওউফের উপর হযরত শিহাবুদ্দীন সোহরাওয়ার্দি (রাহঃ) [৫৩৯-৬৩২ হিঃ] এর নিকট দীক্ষা গ্রহণ করেন। শিহাবুদ্দীন সোহরাওয়ার্দি (রাহঃ) ছিলেন সোহরাওয়ার্দিয়া সুফি তরীকার প্রতিষ্ঠাতা । তীর সম্পর্কে হযরত জাহাবী (রাহঃ) বলেন, তিনি ছিলেন শায়খ, ইমাম, স্কলার, জাহিদ, জ্ঞানী, মুহাদ্দিস, শায়খুল ইসলাম, সুফিদের মধ্যে প্রথম স্তরের । [জাহাবী, সিয়ারুল আ-লমিন নুবালা|] হযরত আব্দুস সালাম প্রসিদ্ধ সুফি হযরত আবুল হাসান শাদিলীর (রাহঃ) নিকট থেকেও তরীকতের দীক্ষা গ্রহণ করেন। এছাড়া শাদিলীর (রাহঃ) শিষ্য হযরত মুরসী (রাহঃ)-এর সুহবতে থেকেও ইলমে মা’আরিফাতের জ্ঞানার্জন করেন। ৫৮

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।