সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ মধ্যখানে কি আছে তা অবলোকন করতে। আমি দেখতে পেলাম আমার চতুর্দিকে অবস্থান করছে একটি দৃশ্যমান বেল্ট [অর্থাৎ কুফরের বেল্ট- তখনকার দিনে ইসলামী রাষ্ট্রে বিধর্মী বসবাসকারীদের কোমরে একটি বেন্ট থাকতো] । সুতরাং এটাকে কেটে দিতে আমি আরও বারো বছর [সাধনায়] কাটালাম এবং দেখতে পেলাম আমার চতুর্দিকে আরেকটি গুপ্ত বেন্ট আত্মপ্রকাশ করেছে। এবার আমি আরও পাঁচ বছর অতিবাহিত করলাম এটাকে কেটে দিতে। এরপর আমার জন্য উন্ক্ত করে দেয়া হলো [কুশিফা লি] এবং আমি সমগ্র সৃষ্টির দিকে দৃষ্টিপাত করে দেখলাম, সবকিছুই মৃত । সুতরাং আমি তাদের উপর জানাযার দুআ পাঠ করলাম। [ইমাম নববী বলেন] আমি বলি: রিয়া যে কতো দুর্বোধ্য ও গভীরে বাস করে তার বর্ণনা এই রাস্তার [অর্থাৎ তাসাওউফের] গুরুজনের কাছ থেকে পরিষ্কার হয়েছে। তীর বাক্য: আমি দৃষ্টিপাত করে দেখলাম, সবই মৃত- এ কথাটি অমূল্য রত্ন ও কতো সুন্দর । একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র কণ্ঠের বাণী ব্যতীত এরূপ মহামূল্যবান অর্থপূর্ণ কথা খুব অল্পজনের মুখ থেকেই বেরিয়ে আসে। এর অর্থ হচ্ছে তিনি দীর্ঘদিন সাধনার পর যখন নিজের নফসকে সম্পূর্ণরূপে আনুগত্যশীল করে ফেললেন তখনই তার আভ্যন্তরীণ অবস্থা আলোকোজ্জ্বল হয়ে উঠলো । তিনি তখন সৃষ্ট বস্তুর দিকে তাকিয়ে তাদের মৃত ও সম্পূর্ণ শক্তিহীন দেখতে পেলেন: তারা না পারে ক্ষতিসাধন না পারে লাভবান করতে; তারা না পারে দিতে কিছু না ধরে রাখতে; তারা না পারে জীবনদান না পারে মৃত্যু দিতে; তারা না পারে টানতে না পারে কেটে দিতে; তারা না পারে কাছে আনতে না পারে দূরে ঠেলে দিতে; তারা না পারে খুশী করতে না পারে বেদনা দিতে; তারা না পারে আরোপিত না পারে বঞ্চিত করতে; তাদের কাছে না আছে সুফল না আছে বিফল, না দিতে জানে মৃত্যু, না জীবন, না পুনরুথান। এটাই তাহলে, মানুষের মৃত্যুকে বুঝায়: উপরোক্ত প্রতিটি ক্ষেত্রে তাদেরকে মৃত্যু সমতূল্য বলা হয়েছে। এভাবেই মৃতদের ধারণা করা হয়। ৫৭
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।