Salfe Saliheen And Tasawwuf
/ ১০৮
📝 লেখা 📖 পিডিএফ

সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ ইমাম নববী তীর ছোট্ট একটি গ্রন্থ মাক্‌দিসী ফিত-তাওহিদ ওয়াল ইবাদা ওয়া উসূলুত-তাসাওউফ-তে লিখেন: সুফিদের রাস্তার মূলে সুনির্দিষ্টভাবে ৫টি জিনিষ বিদ্যমান: ১. মানুষের সঙ্গে থাকার সময় এবং নির্জনে আল্লাহকে হৃদয়ে স্থায়ী করে রাখা; ২. কাজে ও কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ; ৩. মানুষের সংসর্গ পরিত্যাগ করা ও তাদেরকে প্রশ্ন করা থেকে বিরত থাকা; ৪. আল্লাহ্‌ তোমাকে যাকিছু দান করেছেন- তা কম হলেও এতে সন্তুষ্ট থাকা; ৫. সর্বদা তোমার ব্যাপার-স্যাপার আল্লাহর নিকট সোপর্দ করা । [হা-মীম-নূহ কেলার, আল-মাক্বাদিস: ইমাম নববীর ইসলামের মেন্যুয়েল (ইভেনন: সুন্নাহ বুকস, ১৯৯৪) পৃঃ ৮৫-৮৬] ইলমে তাসাওউফের বুসতানুল আরিফীন ফিল-জুহুদ ওয়াত তাসাওউফ নামক একটি বই লিখে পূর্ণ করার পূর্বেই তিনি ইন্তেকাল করেন। তবে বইটি পরবর্তীতে প্রকাশ হয়। এতে ইমাম নববী আগেকার যুগের প্রসিদ্ধ সুফিদের কিছু অমূল্য বাণীসমূহ লিপিবদ্ধ করেন । আমরা বইটি থেকে কিছু উদ্ধৃতি তুলে ধরছি। ইমাম শাফিঈ (রাহঃ) বলেন: একমাত্র মুখলিছ ব্যক্তিরা [বিশ্বস্তরা! জানেন রিয়া [দর্শনেচ্ছু] কোন জিনিসকে বলে। এর অর্থ হচ্ছে, একমাত্র যে ব্যক্তি সত্যিকার অর্থে মুখলিছ হতে চায় সে ছাড়া অন্যদের পক্ষে রিয়া ও গুপ্ত স্বরূপ কোন জিনিষ তা বুঝে ওঠা একরূপ অসম্ভব। একমাত্র ওরাই এটা জানতে সক্ষম হয় যারা নিজেদের মধ্যে দীর্ঘকাল সাধনা করে এর স্বরূপ উন্মোচন করেছেন। এটা সবার জন্য সম্ভব নয়। সুতরাং যে কোন ব্যক্তিই যদি মনে করে, সে রিয়া কোন জিনিষ বুঝে ফেলেছে তাহলে এটা অবশ্যই তার অজ্ঞতার কারণ । [ইমাম নববী বলেন] যদি আল্লাহর ইচ্ছা হয় তাহলে এই পুস্তকে আমি একটি পরিচ্ছেদ যোগ করবো যার মাধ্যমে [পাঠের পর] আপনার চক্ষু শীতল হয়ে যাবে। রিয়া যে কী গভীরভাবে মানুষের মধ্যে গুপ্ত থাকে তার একটি ধারণা আমরা পাবো মহান শিক্ষক ও ইমাম আবুল কাসিম কুশায়িরী (রাহঃ)-এর একটি বর্ণনা থেকে। তিনি তীর রিসালা গ্রন্থে বলেন: আমি মুহাম্মদ ইবনে হুসাইনকে বলতে শুনেছি: [তিনি বলেন] আমি আহমদ ইবনে আলী ইবনে জাফরকে বলতে শুনেছি: [তিনি বলেন] আমি হাসান ইবনে আলাওয়িয়্যাকে বলতে শুনেছি: [তিনি বলেন] আবু ইয়াজিদ [বায়িজিদ বিস্তামী] (রাহঃ) বলেছেন: আমি দীর্ঘ বারো বছর যাবৎ আমার নফসের কামার [হাদ্দাদু নাফসী] বা লৌহকর্মকার ছিলাম, এরপর পাঁচ বছর যাবৎ আমি আমার কৃূলবের আরশি [মিরআতু ক্বালবী] হয়ে গেলাম। এরপর এক বছর কাটালাম দুটির [অর্থাৎ নফস ও কৃলবের] ৫৬

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।