Salfe Saliheen And Tasawwuf
/ ১০৮
📝 লেখা 📖 পিডিএফ

সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ তিনি বার বার পূর্ব দিকে ফিরে যাচ্ছিলেন। তৃতীয়বারের মতো আমি তাকে কিবলার দিকে ফিরালাম, কিন্তু এবারও তিনি নিজেই পূর্বদিকে ফিরে গেলেন। এরপর মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি বললেন, হে আল্লাহ! তোমার অলি ইউসুফ হামাদানীর প্রতি অবমাননার এটাই ফলাফল । ইবনে আবি আসরুর আরও বলেন, আমি দামেস্ক চলে গেলাম। সেখানকার শাসনকর্তা নুরুদ্দিন শহীদ আমাকে ধর্মবিষয়ক দায়িত্ব অর্পণ করেন এবং আমি তা গ্রহণ করে নেই । এর ফলে দুনিয়া প্রতিটি দিক থেকে প্রবেশ করতে লাগলো: মওজুদ, পুষ্টি, গেল। আর গওস ইউসুফ হামাদানী এ অবস্থারই ভবিষ্যদ্বাণী করেছিলেন। [আল- হাইছামী, ফাতওয়া হাদিসীয়া, পৃঃ ৩১৫-৩১৬] ইমাম নববী (রাহঃ) [৬২০ - ৬৭৬ হিঃ] ইমাম নববী ছিলেন একজন প্রসিদ্ধ সুফি স্কলার। শেষ যুগের একজন মুহাদ্দিস হিসেবে তিনি সুপরিচিত। তীর পূর্ণ নাম হলো শায়খুল ইসলাম ইমাম মুহিউদ্দীন ইয়াহইয়া ইবনে শারাফ নববী । সে যুগের শাফিঈ মাযহাবের দু'জন প্রসিদ্ধ আলীমের মধ্যে তিনি ছিলেন একজন । অপরজন হলেন ইবনে রাফিঈ (রাহঃ)। ইমাম নববীর গ্রন্থাবলী শরীয়ত, কুরআন চর্চা এবং হাদীস চর্চার পদ্ধতির একেকটি উজ্জ্বল আদর্শ । ইবনে হাজার আসকালানী (রাহঃ)-এর বুখারী শরীফের শরাহ ফাতহুল বারী যেরূপ প্রসিদ্ধ তদ্রুপ ইমাম নববীর মুসলিম শরীফের শরাহও সর্বজনস্বীকৃত একটি মহামূল্যবান গ্রন্থ । তার চল্লিশ হাদীস সংকলন এতো বেশী পঠিত হয়েছে এবং হচ্ছে যে, হয়তো অন্য কোন হাদীস গ্রন্থের ক্ষেত্রে এরূপ হয়নি। এ সংকলনটি থেকে যুগ যুগ ধরে অসংখ্য মুসলমান উপকৃত হয়ে আসছেন। ইমাম নববী একজন সুফি-দরবেশ ছিলেন। তার একাধিক পুস্তকের শিরোনাম থেকেই এর প্রমাণ মিলে। হযরত শাখাওয়ী ইমাম নববীর জীবনী লিখেছিলেন। এ ফকীহুল আনাম, মুহিউস সুন্নাহ ওয়া মুমিতুল বিদআ আবি জাকারিয়্যা মুহিউদ্দিন নববী । ৫৫

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।