Salfe Saliheen And Tasawwuf
/ ১০৮
📝 লেখা 📖 পিডিএফ

সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ যুগের কুতুব হিসেবে প্রসিদ্ধি লাভ করেন এবং তীর থেকে চতুর্দিকে ছড়িয়ে পড়ে হিদায়াতের নূর । ইবনে সাক্বারের অবস্থা ছিলো ভিন্ন। তিনি শরীয়তের জ্ঞানে মেধাসম্পন্ন ছিলেন। তীর সময়ের সকল স্কলারদের উপর তার আধিপত্য স্থাপিত হয় এবং তিনি সফলভাবে বিভিন্ন স্কলারদের সঙ্গে বাহাস করে চলতেন। এরপর খলিফার সঙ্গে তার সম্পর্ক গড়ে উঠে। একদিন খলিফা তাকে দূত হিসেবে বাইজান্টিয়ামের সম্রাটের কাছে পাঠালেন। এদিকে সম্রাট তীর সঙ্গে বাকযুদ্ধের উদ্দেশ্যে খ্রিস্টধর্মের বড় বড় পাদ্রী ও স্কলারদের সমবেত করলেন। কিন্তু ইবনে সাক্বারের যুক্তির সম্মুখে সবাই হেরে গেলো। তার সামনে তাদের সবাইকে মনে হলো যেনো, শিক্ষকের সাথে ছাত্ররা । বাইজান্টিয়ামের সম্রাট তার প্রজ্ঞায় মুগ্ধ হয়ে তাকে রাজপ্রাসাদে দাওয়াত করলেন। সেখানে ইবনে সাক্বার সম্রাটের সুন্দরী মেয়েকে দেখে সাথে সাথে তার প্রেমে পড়ে গেলেন । তিনি রাজকুমারীর সঙ্গে বিয়ের প্রস্তাব দিলেন। কিন্তু রাজকুমারী তা অস্বীকার করলো, তবে সে ইবনে সাক্বারকে এই বলে আশ্বাস প্রদান করলো যে, যদি তিনি তার ধর্মে [খৃস্টবাদে] দীক্ষিত হতে রাজী হন তাহলে সে তাকে স্বামী হিসেবে গ্রহণ করে নেবে। তিনি তা গ্রহণ করে নিলেন, অর্থাৎ ইসলাম ধর্ম ত্যাগ করে ফেললেন খৃষ্টান রাজকুমারীকে স্ত্রী হিসেবে পাওয়ার আশায়। কিন্তু বিয়ের পরই তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। রাজকুমারী তাকে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিল। এরপর তিনি ক্ষিদের কেউই তাকে কিছু দিলো না। ইবনে সাক্বারের অবস্থা গুরুতর হয়ে উঠলো। তিনি চতুর্দিকে অন্ধকার দেখতে পেলেন। একদিন একজন পরিচিত ব্যক্তি তাকে দেখতে পেলো। লোকটি বলেন: আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনার কি হয়েছে? তিনি জবাব দিলেন, একটি লোভের কারণে আমি ফাদে আটকা পড়েছি। লোকটি আবার তাকে জিজ্ঞেস করলেন, পবিত্র কুরআন শরীফের কোনো কিছু আপনার মনে পড়ছে কি? তিনি জবাব দিলেন, আমার শুধু মনে পড়ছে, রুব্বামা ইয়াওয়াদ্দুল লাজিনা কাফারু লাও কানু মুসলিমীন- যারা অবিশ্বাসী তারা বার বার ইচ্ছা করবে যে, তারা কেন মুসলমান ছিলো না [১৫৪২] । এঁ লোকটি আরও বলেন, ইবনে সাৰ্ধার মুমর্যু অবস্থায় উপনিত হলেন। তার দেহে ভীষণভাবে কম্পন শুরু হয়েছে। আমি তাকে কাবা শরীফের দিকে ফিরালাম। কিন্তু ৫৪

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।