Salfe Saliheen And Tasawwuf
/ ১০৮
📝 লেখা 📖 পিডিএফ

সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ সাক্বারের সঙ্গেই কালাতিপাত করতে থাকি । তিনি তখন নিযামিয়্যা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি একদিন বললেন, অলিআল্লাহদের সঙ্গে সাক্ষাৎ করা আমাদের একটি রেওয়াজ। এসময় বাগদাদে ইউসুফ হামাদানী নামক এক ব্যক্তি বসবাস করতেন যিনি আল-গাওস নামে পরিচিত ছিলেন। কথিত আছে তিনি প্রয়োজনে আত্মপ্রকাশ করতেন আবার নিরুদ্দেশ হয়ে যেতেন। সুতরাং আমি সিন্ধান্ত নিলাম এই ব্যক্তির সঙ্গে সাক্ষাতের । আমার সাথে যোগ দিলেন হযরত ইবনে সাক্বার ও আব্দুল কাদির জিলানী যিনি তখনও একজন যুবক মাত্র। ইবনে সাক্বার বললেন, আমরা যখন শায়খ ইউসুফ আল হামাদানী (রাহঃ)-এর সঙ্গে সাক্ষাৎ করবো তখন আমি তাকে একটি প্রশ্ন কবরো যা সম্পর্কে তার কোনো পূর্ব ধারণাই থাকবে না। আমি বললাম, আমিও একটি প্রশ্ন তীকে করবো এবং দেখবো তিনি কি উত্তর দেন। কিন্তু শেখ আব্দুল কাদির জিলানী বললেন, হে আল্লাহ! ইউসুফ হামাদানীর মতো মহান ব্যক্তিকে প্রশ্ন করা থেকে আমাকে বিরত রাখো, তবে আমি অবশ্য তীর সামনে গিয়ে বরকত এবং এঁশি জ্ঞান অর্জনের জন্য দু'আর অনুরোধ করবো। আমরা তীর খানাকায় প্রবেশ করলাম । কিন্তু নিজেকে অনেক সময় যাবৎ আমাদের সঙ্গে দেখা করা থেকে বিরত রাখলেন। এরপর দেখা হওয়ার পর তিনি ইবনে সাক্মার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে বললেন, হে ইবনে সাক্বার! কোন সাহসে তুমি আমাকে আটকানোর নিয়াতে প্রশ্ব করার ইচ্ছা করলে? তোমার প্রশ্ন ও এর উত্তর হচ্ছে এই-এই! এরপর তিনি আরও বললেন, তোমার হৃদয়ে আমি বিশ্বাসহীনতার আগুন জ্বলছে দেখতে পাচ্ছি। এবার তিনি আমার দিকে তাকালেন এবং বললেন, হে আব্দুল্াহ! তুমিও আমাকে প্রশ্ন করে জবাবের অপেক্ষা করবে? তোমার প্রশ্ন এই এবং এর উত্তর এটা। মানুষকে তোমার প্রতি দুঃখিত হতে দাও কারণ, আমার প্রতি তোমার এই অবজ্ঞার ফলে তুমি সফলতা থেকে বঞ্চিত হবে। এরপর তিনি শায়খ আব্দুল কাদির জিলানীর দিকে তাকালেন ও বললেন, হে আব্দুল কাদির! তুমি আল্লাহ ও তীর রাসূলকে সন্তুষ্ট করেছো, আমার প্রতি তোমার উত্তম শ্রদ্ধার মাধ্যমে । আমি দেখতে পাচ্ছি ভবিষ্যতে তুমি বাগদাদের সর্বোচ্চ স্থানে আরোহণ করে মানুষকে হিদায়াতের রাস্তায় আহবান করবে এবং বলবে আমার পা প্রত্যেক ওলীর গর্দানে! এবং আমি প্রায় দেখতেই পাচ্ছি তোমার যুগের প্রত্যেক অলী তোমার প্রতি শ্রদ্ধা জানাবে এবং বড়ত্বের স্বীকৃতি দেবে। পড়ে এবং শায়খ হামাদানী যা বলেছিলেন তা সত্যে পরিণত হয়। একদা আব্দুল কাদির জিলানী সত্যিই বলেছিলেন, সকল ওলীর কাধে আমার পা, এবং তিনি সত্যিই তীর ৫৩

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।