সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ ২. ফাতহুর রাব্বানী [প্রতিপালকের [প্রতি] উন্ক্ত]; সুফি ও সালিকদের জন্য বক্তব্যের সংকলন; বইটির শিরোনাম এর লেখা স্বার্থক করেছে। এটা পাঠ করলে আধ্যাত্মিক উন্নতি সাধনে সত্যিই সহায়ক হয়। ৩. ফুতুহুল প্ৰায়িব [গায়েবের উন্ক্ততা]; এটাও একটি ওয়াজের সংকলন। উপরোক্ত বই থেকেও আধ্যাত্মিক দিক থেকে এই বইটি আরও উচ্চ পর্যায়ের। এটাও একটি মহামূল্যবান গ্রন্থ । দু'টোই পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। আমরা ইতোমধ্যে ইবনে তাইমিয়্যা (রাহঃ) প্রসঙ্গে উল্লেখ করেছি যে, তিনি আব্দুল কাদির জিলানী (রাহঃ)-এর শুধু ভক্ত ছিলেন না, তীর তরীকার (কাদিরীয়া) একজন শায়খ ছিলেন। তিনি তাকে আমার শায়খ বলে উল্লেখ করেছেন। তিনি হযরত জিলানী (রাহঃ) ও হযরত দাব্বাস (রাহঃ)-কে সে যুগের প্রসিদ্ধ সুফি হিসেবে স্বীকৃতি দিয়েছেন। সুতরাং ইবনে তাইমিয়্যা সুফিবিরোধী কিংবা তাসাওউফ বিরোধী ছিলেন বলে যারা যাকিছু প্রচার করে তা মূলতঃ ভিত্তিহীন । হযরত আব্দুল কাদির জিলানীর (রাহঃ) বহু কারামত প্রকাশ পেয়েছে বলে প্রমাণ মিলে। এর একটি এই ছিলো যে, তার মাহফিলে একদা হাজার হাজার অমুসলিম উপস্থিত ছিলেন। কিন্তু ওয়াজ শেষে এরা সকলে একসঙ্গে ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে যান। তীর কারামতগুলো আল-শাত্তানাওফী তীর ‘বাহযাতুল আসরার'’ গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। তিনি প্রত্যেকটি ঘটনা বর্ণনাকারীদের তালিকাসহ লিপিবদ্ধ করেন। ইবনে তাইমিয়্যা এসব বর্ণনাকে সত্য বলে স্বীকার করেছেন কিন্তু তার শিষ্য জাহাবী এগুলোর মধ্যে অনেকটি বিশ্বাস করেন নি, যদিও আউলিয়াদের কারামত প্রকাশের ক্ষেত্রে তিনি অবিশ্বাসী ছিলেন না। হযরত আব্দুল কাদির জিলানী সম্পর্কে তার একটি মন্তব্য হলো: শায়খ আব্দুল কাদির জিলানী: তিনি শায়খ, ইমাম, স্কলার, জাহিদ, প্রাজ্ঞ, ব্যাখ্যাতা, শায়খুল ইসলাম, আউলিয়াকুল শিরোমণি, হাম্বলী মাযহাবপন্থা, বাগদাদের শায়খ। আমি বলি, বড় বড় শায়খদের মধ্যে তীর মতো উচ্চ পর্যায়ের আধ্যাত্মিক স্তরে উপনিত ও কারামতের অধিকারী কেউ ছিলেন না। কিন্তু এর (কারামতের) অনেকটাই অলীক এবং কোনো কোনো ক্ষেত্রে অসম্ভবও। ফাতওয়া হাদিসীয়া গ্রন্থের লেখক হযরত হাইছামী আব্দুল কাদির জিলানী (রাহঃ) এবং হামাদানী (রাহঃ) এর মধ্যে প্রথম সাক্ষাতের বর্ণনা লিপিবদ্ধ করেছেন। হাইছামী লিখেন: শাফিঈ মাযহাবের ইমাম আবু সাঈদ আব্দুল্লাহ ইবনে আবি আসরুন [মৃঃ ৫৮৫] বলেন: আমি যখন প্রথম ধর্মজ্ঞানের সন্ধান শুরু করি তখন আমার সাথী হযরত ইবনে ৫২
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।