সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ ইমাম ফখরুদ্দীন রাধী (রাহঃ) (৫৪৪ - ৬০৬ হিঃ] ইমাম রাযী (রাহঃ) সম্পর্কে বিশিষ্ট লেখক নুূহ-হা-মীম কেলার লিখেন: তিনি ছিলেন শাফিঈ মাযহাবের একজন প্রসিদ্ধ প্রতিভাবান ইমাম ও মুজতাহিদ । তীর যুগের তিনি ছিলেন শীর্ষস্থানীয় ব্যক্তি যিনি ইসলামী জ্ঞানচর্চার মাধ্যমে সমসাময়িক মুতাজিলা, শিয়া ও অন্যান্য বাতিল ফিরকার আক্বীদার সম্মুখে আহলুস সুন্নাহর হক আকঝ্বীদাকে সমুন্নত রাখেন । [নূহ কেলার, রিলায়ান্স অফ দ্যা ট্রেভেলার্স, পৃঃ ১০৪৬] ইমাম রাযী (রাহঃ) তীর ইতিক্বা্দাতু ফিরাক্বিল মুসলিমীন ওয়াল মুশরিকীন গ্রন্থে লিখেন: সুফিরা যা বলেন তার সারমর্ম হলো, আল্লাহ সম্পর্কে জ্ঞানার্জনের রাস্তা হচ্ছে আত্মশুদ্ধি, জাগতিক বস্তুর প্রতি আকর্ষণ পরিহার এবং এটাই সর্বোত্তম পন্থা । সুফিরা অনুশোচনার মাধ্যমে অগ্রসর হন এবং নিজেদেরকে সর্বাবস্থায় বস্তুতান্তিক ফাদ থেকে মুক্ত রাখেন । তারা আভ্যন্তরীণ ক্ষেত্র শুধুমাত্র আল্লাহর স্মরণ দ্বারা পরিপূর্ণ রাখেন। এ স্মরণ থেকে জাগতিক কোন কিছুই তাদেরকে গাফিল রাখতে পারে না। আল্লাহর সঙ্গে সম্পৃক্ততার ক্ষেত্রে তাদের চারিত্রিক পবিত্রতাই সুফিদের পরিচিতি সমুন্নত রেখেছে। আর অবশ্যই, মানবগোষ্ঠির মধ্যে এরাই হচ্ছেন সর্বাপেক্ষা উত্তম দলের লোক। [ফখরু্দীন রাযী, ইতিক্া্দাতু ফিরাক্বলি মুসলিমীন ওয়াল মুশরিকীন, পৃঃ ৭২-৭৩] হযরত আব্দুল কাদির জিলানী (রাহঃ) [মৃঃ ৫৬১ হিঃ] হযরত আব্দুল কাদির জিলানী (রাহঃ) ছিলেন সুফিকুল শিরোমণি এবং কুত্বে আলম । তিনি ছিলেন হাম্বলী মাযহাবের একজন সুখ্যাত ফকীহ । এছাড়া শাফিঈ ও হানাফী মাযহাবের সঙ্গেও তীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। তীর তরীকতের একাধিক শিক্ষক ছিলেন। এদের মধ্যে হযরত আবুল খায়ির হাম্মাদ ইবনে মুসলিম দাব্বাস (রাহঃ) [মৃঃ ৫২৫ হিঃ] এবং হযরত খাজা আবু ইউসুফ হামাদানী (রাহঃ) [মৃঃ ৫৩৫] যিনি ছিলেন আবুল হাসান খারক্ানী (রাহঃ)-এর খলীফা, প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য । হযরত আব্দুল কাদির জিলানী (রাহঃ) -এর সর্বাপেক্ষা প্রসিদ্ধ গ্ন্থগুলো হচ্ছে: ১. গুনিয়া লি তালিবী তারীকিল হাক (সত্যপথে আগ্রহীদের জন্য পর্যাপ্ত প্রস্তুতি); এই গ্রন্থে তিনি ইমাম আহমদ ইবনে হাম্বল (রাহঃ)-এর শিক্ষাকে অত্যন্ত সংক্ষেপে তুলে ধরেন এবং এতে সন্নিবেশিত হয়েছে আহলুস সুন্নাহর আক্বীদা ও ইলমে তাসাওউফের বিভিন্ন দিক। ৫১
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।