Salfe Saliheen And Tasawwuf
/ ১০৮
📝 লেখা 📖 পিডিএফ

সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ হযরত আনসারী সুফিতত্তের উপর অনেক বই লিখেছিলেন । এগুলোর মধ্যে প্রসিদ্ধ ক’টি হলোঃ ১. মানাষিলুস-সাঈরীন- এই গ্রন্থের উপর ইবনুল ক্াইউম (রাহঃ) একটি ব্যাখ্যাগ্রন্থ লিখেন যার নাম হলো মাদারিজুস-সালিকীন। ২. তাবাক্বাতুস সুফিয়্যা [সুফি শায়খদের জীবনীগ্রন্থ]। ৩. কিতাব ইলাল মাক্বামাত [তরীকতের স্তর সম্পর্কে আলোচনা] । 8. কিতাব সদ ময়দান, ফারসী ভাষায় লিখিত [একশ মাঠের বই], এটা একটি কবিতার বই । এতে হযরত আনসারী (রাহঃ) এর বক্তব্য সন্নিবেশিত হয়েছে। হযরত আনসারী (রাহঃ) সুফিদের তরীকা সম্পর্কে আফগানিস্তানের হিরাতে বক্তব্য প্রদান করতেন। ৫. কাশফুল-আসরার ওয়া উদ্দাতুল আবরার, ফারসী ভাষায় লিখিত, দশটি খণ্ডে সমাপ্ত, এতে আনসারী (রাহঃ)-এর কুরআনের তাফসীর লিপিবদ্ধ হয়েছে। আবুল ওয়াফা ইবনে আক্কবলি হাম্বলী (রাহঃ) [মৃ: ৫১৩ হিজরী] হযরত হারাবী আল-আনসারী (রাহঃ)-এর মতো তিনিও হাম্বলী মাযহাবের একজন ফৰ্বীহ ও হাফিজ ছিলেন। তিনি সুন্নাহ ও তাসাওউফের রক্ষক হিসেবে পরিচিত ইমাম আহমদ (রাহঃ)-এর চিন্তা-গবেষণাকে তিনিই পুনরুজ্জীবিত করেছিলেন। তবে তীর শিক্ষকদের মধ্যে বিভিন্ন মতাবলম্বীর অনুসারীরা ছিলেন বলে জানা যায়। সে সময়কার অন্যান্য সুফিয়ায়ে কেরাম যেমন, হযরত ইবনে কুদামা [ ৬২০ হিঃ] ও হযরত তুফী [ ৭১৫ হিঃ], এদের মতো হযরত ইবনে আক্ৰবিল (রাহঃ), হযরত মনসুর হাল্লাজ (রাহঃ)- কে একজন উচ্চপর্যায়ের অলি হিসেবে গণ্য করতেন। হযরত ইবনে যাওজি (রাহঃ) বলেন, তীর কাছে হযরত আক্চিল (রাহঃ)-এর হাতের লিখা একটি পাণ্ডুলিপি রক্ষিত ছিলো যাতে তিনি হাল্লাজ (রাহঃ) সম্পর্কে প্রশংসাবাণী লিপিবদ্ধ করেন। যার নাম ছিলো, জুয ফী নাসরি কারামাতিল হাল্লাজ। ইবনে আক্ৰিলি অনেক বই পুস্তক লিখেছিলেন। কিতাবুল ফুনুন নামক একটি গ্রন্থ তিনি লিখেছিলেন যার মধ্যে আটশত খণ্ড ছিলো বলে কথিত আছে । [ইনসাইক্লোপিডিয়া অফ ইসলাম, জর্জ মাকুদিসী, দ্বিতীয় সংস্করণ, শিরোনাম, ইবনে আক্কবল]

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।