Salfe Saliheen And Tasawwuf
/ ١٠٨
📝 نص 📖 PDF

সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ প্রাককথন ‘তাসাওউফ’ (১,০) সাফা শব্দ থেকে বৃৎপন্ন। যার অর্থ পরিচ্ছন্নতা । অর্থাৎ হৃদয় বিশ্ববিখ্যাত ইতিহাসবিদ ও সমাজবিজ্ঞানী ইবনে খালদুন ‘সুফ’ বা পশমী বস্তু পরিধানকারী সাধক সম্প্রদায়কে ‘সুফি’ নামে অভিহিত করেছেন। কিন্তু সাধককুল শিরোমণি আলী হাজবিরী দাতা গঞ্জেবখশ (রাহ:) -এর মন্তব্য হচ্ছে হৃদয় মনের স্বচ্ছতা থেকে ‘সুফ’ শব্দের ব্যুৎপত্তি। ‘সুফ’ বা পশম পরিধানের কারণে তাদেরকে এই নাম দেওয়া হয় নি। মনে রাখতে হবে যে, হৃদয়-মনের পরিচ্ছন্নতা (সাফা) বান্দার প্রতি আল্লাহর পক্ষ থেকে একটি বিরল পুরস্কার ও নিয়ামত বিশেষ । পরস্ত সুফ বা পশমের পোশাক আন্তাহপাক চতুষ্পাদ জন্তদের গায়েও দান করেছেন। হাদীস শরীফে বলা হয়েছে, মনে রেখো, মানবদেহে এমন একটি মাংসপিণ্ড রয়েছে, যেটির পরিশুদ্ধি হলে সমগ্র দেহই পরিশুদ্ধ হয়ে যায়। আর যদি সেটি কলুষিত হয় তবে সমগ্র দেহ-মনই কলুষিত হয়ে যায়। মনে রেখো এই পিণ্ডটি হচ্ছে মানুষের কুলব বা অন্তর । [বুখারী] অনেকে মনে করেন, ‘সফ’ শব্দ থেকে ‘সুফি’ শব্দের ব্যুৎপত্তি। ‘সফ’ শব্দের অর্থ ‘কাতার’ । কেননা সুফিগণ আল্লাহ তা'আলার সমীপে সর্বদা প্রথম কাতারে হাজির থাকতে সাধনায় রত থাকেন। মসজিদে নববীর “সুফ্ফা'র অধিবাসীগণ ছিলেন সংসারত্যাগী সাধক । সংসার জীবনের সকল আকর্ষণ থেকে মুক্ত রেখে পবিত্র কুরআন ও সুন্নাতে নববীর মধ্যে নিজেদেরকে নিমজ্জিত রাখতেন সুফ্ফার অধিবাসীগণ। পরবর্তীতে তাদের আদর্শ অনুসরণ করে যারা সংসারত্যাগী সাধনার জীবন অবলম্বন করতেন, তাদেরকেই ‘সুফি’ বলে অভিহিত করা হতো। ইমাম আবু আলী রোদবারী (রাহ:) বলেছেন, সুফি সেই ব্যক্তি যিনি পরিচ্ছন্ন অম্তরের অধিকারী হতে সক্ষম হয়েছেন। যিনি কঠিন সাধনা দ্বারা হযরত নবী কারীম সাল্লাল্াহ আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হয়েছেন। আর পার্থিব জীবনের সকল হাতছানিকে পিছনে ফেলে দিতে সক্ষম হয়েছেন। ৫

— صفحة ٥ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.