সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ ইমাম আবুল ক্বাসিম কুশায়রী (রাহঃ) [মৃঃ ৪৬৫ হিঃ] প্রসিদ্ধ মুহাদ্দিস ইমাম আবুল কাসিম কুশায়িরী (রাহঃ) নিশাপুর নামক স্থানে হাদীসের শিক্ষক ছিলেন। তিনি মুতাজিলাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এতে তীর জীবন হুমকির সম্মুখীন হয়ে উঠে। তিনি জীবন রক্ষার্থে মক্কা মুয়াজ্জমায় হিজরত করেন । তিনি ছিলেন প্রখ্যাত সুফি আবু আলী দাক্কাক্ (রাহঃ)-এর শিষ্য । তিনি কুরআন শরীফের একটি পূর্ণ তাফসীর গ্রন্থের রচয়িতা । এই গ্রন্থের নাম হলো, লাতাইফাতুল ইশারাতি বি তাফসীরিল কুরআন। তবে তীর রচিত সর্বাপেক্ষা প্রসিদ্ধ কিতাবের নাম হলো, রিসালা ইলাস সুফিয়্যা [সুফিদের প্রতি পত্র]। এটা হচ্ছে তাসাওউফের উপর একটি পূর্ণাঙ্গ বর্ণনার কিতাব। আবু নাসির সাররায [মৃঃ ৩৭৮ হিঃ] এর কিতাবুল লুমআ [আলোর পুস্তক], আবি তালিব মক্কী [মৃঃ ৩৮৬ হিঃ] এর কুতুল কুলুবি ফি মুআমালাতিল মাহবুব ওয়া ওয়াসফু তারিক্িল মুরীদ ইলা মাক্বামিত-তাওহিদ [প্রেমাস্পদের সঙ্গে সম্পৃক্ততার জন্য কূলবের খোরাক এবং তাওহিদের স্বীকৃতির স্তরে উপনিত হওয়ার রাস্ত শর বর্ণনা] এবং কুশায়রী (রাহঃ) এর রিসালা ইলাস সুফিয়্যা কিতাবের সমমানের গ্রন্থ । এছাড়া আবু বকর কালাবাদী [মৃঃ ৩৯১ হিঃ] এর তাআররুফ লি মাযহাবি আহলিত তাসাওউফ [তাসাওউফপস্থাদের মাযহাবের ব্যাখ্যা] এবং আব্দুর রহমান সুলামী [মৃঃ ৪১১] এর তাবাক্বাতুস সুফিয়্যা [সুফিদের জীবনের স্তরসমূহ] সে সময়কার তাসাওউফের উপর রচিত সমপর্যায়ের গ্রন্থাবলী । আবু ইসমাঈল আব্দুল্লাহ হাওয়ারী আল-আনসারী (রাহঃ) [মৃ: ৪৮১ হিজরী] হযরত আনসারী ছিলেন একজন প্রসিদ্ধ সূফী শায়খ, হাদীসের হাফিজ, মুফাস্সীর। তিনি ছিলেন হাম্বলী মাযহাবের অনুসারী । তিনি বিদআতের ঘোর বিরোধী ছিলেন। তীর তরীকতের মুর্শিদ ছিলেন হযরত খাজা আবুল হাসান খিরকানী (রাহঃ) [মৃ: ৪২৫ হিজরী] । হযরত খাজা খিরকানী (রাহঃ) ছিলেন প্রাথমিক যুগের নকশ্বন্দিয়া তরীকার কুতুব। হযরত আনসারী (রাহঃ) সম্পর্কে প্রখ্যাত লেখক হযরত জাহাবী (রাহঃ) তীর তারিখুল ইসলাম এবং সিয়ারু আ-লামিন নুবুলা গ্রন্থদ্ধয়ে, হযরত ইবনে রাজাব (রাহঃ) তীর তাবাব্দীতুল হানাবিলা গ্রন্থে এবং হযরত জামী (রাহঃ) তীর ফারসী ভাষার গ্রন্থ মানাক্ন্বু শায়খিল ইসলাম আনসারী-তে বিস্তারিত আলোচনা করেছেন। 8৯
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।