Salfe Saliheen And Tasawwuf
/ ১০৮
📝 লেখা 📖 পিডিএফ

সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ যিনি আল্লাহর নির্দেশকে বিনা দ্বিধায় মেনে নিয়েছিলেন; ৩. হযরত আইয়ুব (আঃ)-এর ধৈর্যশীলতা, যিনি ভীষণ ধৈৰ্যসহকারে দেহের উপর কীটের আক্রমণকে মেনে নিয়েছিলেন; ৪. হযরত জাকারিয়্যা (আঃ)-এর প্রতীকীত্ব, যার প্রতি আল্লাহ নির্দেশ দেন: তুমি তিন দিনের জন্য মানুষের সঙ্গে ইঙ্গিত ছাড়া কোন কথা বলবে না [৩৪৩৬] এবং যখন সে তীর প্রভুকে গোপনে ডাক দিল [১৯৪২]; ৫. হযরত ইয়াহইয়া (আঃ)-এর বিস্ময়তা, যিনি ছিলেন তীর নিজের দেশে প্রবাসী এবং যাদের সঙ্গে থাকতেন তারাই তীকে চিনতো না; ৬. হযরত ঈসা (আঃ)-এর তীর্থ, যিনি এতোই তারিকে দুনিয়া ছিলেন যে একটিমাত্র পানপাত্র ও চিরুনী ছাড়া আর কিছুই সঙ্গে রাখতেন না। এরপর পানপাত্রটি তিনি ছুঁড়ে ফেললেন যখন দেখলেন একব্যক্তি অঞ্জলির মাধ্যমে পানি পান করছে এবং চিরুনীও একদিন দূরে ফেলে দিলেন যখন দেখলেন অপর এক লোক নিজের আঙ্গুল দিয়ে চুল আঁচড়াচ্ছে; ৭. হ্যরত মূসা (আঃ)-এর পশমের কাপড়; যিনি সর্বদাই এই পশমের কাপড় পরিধান করতেন; এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দীনতা, যার প্রতি আল্লাহ পাক জগতের সকল সম্পদের চাবি দিয়েছিলেন এই বলে: নিজের প্রতি কোন অত্যাচার না করে যা চাও তা গ্রহণ করে নাও; কিন্তু তিনি জবাব দিলেন: হে আমার প্রতিপালক! আমি এগুলো পাওয়ার ইচ্ছা করি না; আমাকে একদিন আহার করাও ও একদিন উপবাসে রাখো। এগুলো হচ্ছে উত্তম আচরণ । মুহাম্মদ বিন আহমদ মুরকী (রাহঃ) বলেছেন: আল্লাহর সাথে সঠিক আহ্বানের মধ্যে নিজেকে সর্বদা সম্পৃক্ত রাখার নাম তাসাওউফ । [পূর্বোক্ত, পৃঃ ৩৮-৪১] হযরত হুজভেরী (রাহঃ) গ্রন্থের শেষ ১১টি পরিচ্ছেদে দ্বীনের ১১টি গুরুত্বপূর্ণ বস্তুর আভ্যন্তরীণ বর্ণনা তুলে ধরেছেন। এগুলোকে তিনি পর্দার উন্ুক্ততা বলে আখ্যায়িত করেছেন। এই ১১টি বস্তু হলো: ১ আল্লাহ সম্পর্কে জ্ঞান [ইলমে মা’আরিফাত], ২. আল্লাহর একত্ব [তাওহিদ], ৩ বিশ্বাস [ঈমান], ৪. পবিত্রতা [তাহারাত], ৫. নামায [সালাত], ৬. দান [যাকাত], ৭. রোযা [সাওম], ৮. হাজ্জ, ৯. সাহচর্য ও এর নীতি- নৈতিকতা, ১০. তরীকতের রাস্তার বিভিন্ন স্তরের বর্ণনা এবং ১১ ওজদ [দুঃখ], ওজুদ [আনন্দ], তাওয়াজ্জুদ [দুঃখের মাধ্যমে আনন্দ], সামা [কবিতা আবৃত্তি! ও খিরক্বা পরা ইত্যাদি । 8৮

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।