সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ সবকিছু পরিত্যাগ করেছে সে-ই সুফি। [হুজভেরী, কাশফ আল-মাহযুব, ইংরেজী অনুবাদ, আরএ নিকলসন, দারুল ইশাআত, উর্দু বাজার, করাচী, ১৯৯০ সন, পৃঃ ৩৪] হযরত হুজভেরী (রাহঃ) তাসাওউফের সংজ্ঞা দিতে গিয়ে তার পূর্বেকার যুগের কয়েকজন প্রসিদ্ধ সুফির উক্তি বর্ণনা করেছেন। আমরা এখানে সেসব উক্তি ও তার মস্ত ব্যের কিছু উদ্ধৃতি তুলে ধরছি: হ্যরত যুনুন মিশরী (রাহঃ) বলেন: সুফি সেই ব্যক্তি যার মুখের কথা তার অবস্থার বাস্তবতা প্রকাশ করে, অর্থাৎ সে কিছুই বলে না, যা সে নয়। হযরত আবুল হাসান নূরী (রাহঃ) বলেন: তাসাওউফ হচ্ছে সকল ব্যক্তিগত আনন্দ-উপভোগের বিসর্জন। এই বিসর্জন হচ্ছে দু'ধরনের: আনুষ্ঠানিক এবং জরুরী। যেমন কেউ যদি আনন্দকে বিসর্জনের মাধ্যমে আনন্দ উপলব্ধি করে তাহলে এটা হলো আনুষ্ঠানিক বিসর্জন। কিন্তু আনন্দদায়কতা স্বয়ং নিজেই যদি তাকে বিসর্জন দেয় তাহলে এই আনন্দ বিলীন হয়ে গেলো । অর্থাৎ তার নিকট আনন্দ-বিলাস মোটেই আর উপভোগ্য কিছু থাকে না। এই অবস্থার সৃষ্টি হয় একমাত্র মুশাহাদার মাধ্যমে। সুতরাং ভোগ-বিলাস পরিত্যাগ করা হচ্ছে মানুষের কর্ম কিন্তু তা বিলীন করা হলো আল্লাহর কাজ । মানবের কর্ম বাহ্যিক ও রূপক । অপরদিকে আল্লাহর কাজ হলো বাস্তব। হযরত আবু আমর দামেস্কী (রাহঃ) বলেছেন: তাসাওউফ হলো এই: দুনিয়ার অপূর্ণতাকে দেখা- বরং দুনিয়ার চাকচিক্যতার উপর দৃষ্টি না দেওয়া । যে কেউ দুনিয়ার প্রতি অন্ধ হয়েছে, সে আল্লাহর দৃষ্টিতে দেখতে সক্ষম হয়েছে। হযরত আবু বকর শিবলী (রাহঃ) বলেছেন: তাসাওউফ হচ্ছে গ্াইরুল্লাহর কবল থেকে হৃদয়কে মুক্ত রাখা। কারণ থ্বাইরুল্লাহ বাস্তবে অনস্তিত্শীল । অর্থাৎ ্বাইরুল্লাহকে বাস্তব ভাবা শিরকের সমান। হযরত মুহাম্মদ ইবনে আলী ইবনে হোসাইন ইবনে আলী ইবনে আবি তালিব (রাহঃ) বলেছেন: তাসাওউফ হলো ভালো জিনিসের বিন্যস্তকরণ; যে যতো বেশী বিন্যস্ত করেছে সে ততো বেশী উত্তম সুফি হয়েছে। ভালো জিনিসের বিন্যাস দু'ধরনের: প্রভুর প্রতি ও মানুষের প্রতি বিন্যস্তকরণ ৷ প্রথমটি আল্লাহর নির্দেশের প্রতি এবং দ্বিতীয়টি সমাজের প্রতি। হযরত জুনায়িদ বাগদাদী (রাহঃ) বলেছেন: তাসাওউফ আটটি জিনিসের উপর প্রতিষ্ঠিত যা আটজন প্রসিদ্ধ নবীর (আঃ) গুণাবলীর সঙ্গে সম্পৃক্ত । ১. ইব্রাহীম (আঃ)- এর মাহাত্ম্য, যিনি তীর পুত্রকে কুরবানী করেছেন; ২. ইসমাঈল (আঃ)-এর পূর্ণসম্মতি, 8৭
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।