Salfe Saliheen And Tasawwuf
/ ১০৮
📝 লেখা 📖 পিডিএফ

সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ সিন্ধান্তে পৌঁছেছি যে, সুফিরা আল্লাহর রাস্তার পথিক, তাদের কার্যাবলী হলো সর্বোত্তম আমল, তাদের রাস্তাই সর্বাপেক্ষা সঠিক রাস্তা এবং তাদের চরিত্র সর্বোত্তম চরিত্র । তারা তাদের হৃদয়কে আল্লাহ ছাড়া সবকিছু থেকে পরিষ্কার করেছেন এবং তাদের অন্তরকে নদীর প্রবাহের জন্য প্রস্তুত করেছেন যার মাধ্যমে আল্লাহ সম্পর্কে জ্ঞান প্রবাহিত হয়। [আল-গাষ্যালী, আল-মুনক্ৰ্দ মিনাদ-দ্বালাল, পৃঃ ১৩১] ফরযে আইন বলে ঘোষণা দিয়েছেন। অর্থাৎ তাসাওউফ অর্জন বা তাসাওউফের রাস্তায় অগ্রসর প্রত্যেক মুসলিম নর-নারীর ব্যক্তিগত দায়িত্‌, কারণ একমাত্র নবী-রাসূলরা ব্যতীত সাবাই আভ্যন্তরীণ রোগ-ব্যাধি [আত্মিক রোগ] থেকে মুক্ত নয়। [ইবনে আযিবা, ইক্দাজুল হিমাম, পৃঃ ৮] আবুল হাসান আলী ইবনে উসমান জুল্লাবী হুজভেরী (রাহঃ) [মৃঃ ৪৬৪ হিজরী] হযরত হুজভেরী (রাহঃ) বর্তমান আফগানিস্তানের গযনীর অধিবাসী ছিলেন। ফারসী ভাষায় তীর রচিত প্রসিদ্ধ গ্রন্থ কাশফ আল-মাহযুব [পর্দা উন্ক্তকরণ] সুফি সাহিত্যের এক অনন্য অবদান বলে বিশ্বব্যাপী স্বীকৃত। তার সমকালীন আবু সাঈদ হুজভেরী নামক একজন সুফির কয়েকটি প্রশ্নের জবাবে তিনি এই গ্রন্থটি রচনা করেন। এতিহাসিকদের মতে কাশফুল-মাহযুব হচ্ছে তাসাওউফের উপর ফারসী ভাষার প্রথম প্রসিদ্ধ গ্রন্থ । এর পরবর্তীতে হযরত ফরিদুদ্দীন আত্তার (রাহঃ) মান্তিকুত তায়ির ও তাজকিরাতুল আওলিয়া গ্রন্থদ্য় রচনা করেন। আর এর আরও বেশ পরে মাওলানা জালালুদ্দিন রুমী (রাহঃ) সুপ্রসিদ্ধ গ্রন্থ মসনবী মা’নবী রচনা করেন। কাশফুল-মাহযুব-এ হযরত হুজভেরী (রাহঃ) অত্যন্ত সূক্মভাবে তাসাওউফের বিভিন্ন দিকের বিশদ আলোচনা করেছেন। আমরা তীর এই প্রসিদ্ধ গ্রন্থ থেকে কয়েকটি উদ্ধৃতি তুলে ধরছি। তাসাওউফের পরিচিতি পর্বে তিনি বিভিন্ন সুফিদের উদ্ধৃতি তলে ধরেন। তিনি লিখেন, সুফি উপাধিটি অতীতে এবং বর্তমানে এসব লোকদের দেয়া হয়েছে যারা উচ্চ পর্যায়ের আরিফ ও আউলিয়া । একজন শায়খ বলেছেন, যে প্রেমের মাধ্যমে পবিত্রতা অর্জন করেছে সে-ই হচ্ছে পবিত্র, এবং যে প্রেমাস্পদের মধ্যে বিলীন হয়েছে এবং ৪৬

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।