Salfe Saliheen And Tasawwuf
/ ১০৮
📝 লেখা 📖 পিডিএফ

সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ হাকীম আল-তিরমিষী [মৃঃ ৩২০ হিজরী] আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আলী হাকীম আল-তিরমিধী আল-হানাফী [তিনি প্রখ্যাত হাদীস সংকলক আবু ঈসা তিরমিযী নন] ছিলেন খোরাশানের একজন প্রখ্যাত ফকীহ ও মুহাদ্দিস । তিনি তাসাওউফের উপর অনেক গ্রন্থ রচনা করেন। তীর লেখালেখির উপর প্রখ্যাত গবেষক শায়খুল আকবর ইবনে আরাবী (রাহঃ) মন্তব্য করেছেন। হাকীম আল-তিরমিযী (রাহঃ) যেসব বই-পুস্তক লিখেছিলেন তার মধ্যে নিম্নলিখিত ক’টির সন্ধান পাওয়া যায়ঃ ১. মাসাইলুল মাকনুনা [সুপ্ত ব্যাপার] ২. আদাবুন-নাফস [নফসের আদাব] ৩. আদাবুল-মুরিদীন [মুরিদদের আদাব] 8৪. আমসালু শ্মিনাল কিতাবিস-সুন্নাহ [কুরআন-সুন্নাহর উপমাসমূহ] ৫. আসরারু মুজাহাদাতিন নাফস [নফসের সঙ্গে সংগ্রামের রহস্য] ৬. ইলমুল আউলিয়া [আউলিয়াদের জ্ঞান] ৭. খাতামুল বিলায়াত [বিলায়েতের নিদর্শন] ৮. শিফাউল ঈলাল [ভ্রান্তির উপশম] ৯. কিতাবু মা’আরিফাতিল আসরার [ইলমে মা’আরিফাতের রহস্যের বই] ১০. কিতাবুল আ-দা আন নাফসি ওয়াল আকলি ওয়াল হাওয়া [দুশমনদের পুস্তক, নফস, মন ও খাহিশাত] ১১ আল-মানহিয়্যাত [নিষেধাজ্ঞা] ১২ নাওয়াদিরুল উসূলি ফী মা’আরিফাতি আহাদিছির রাসূল [রাসূল [সাঃ]-এর বিরল হাদীসের জ্ঞান] ১৩ আল-কালামু আলা মা-না, লা- ইলা-হা ইল্লাল্লাহ [লা- ইলা-হা ইল্লাল্লাহ’র অর্থ] [হিশাম কাব্বানি রচিত সালাফীদের বিদআতসমূহের অস্বীকৃতি গ্রন্থ থেকে উদ্ধৃত (কাজী, ১৯৯৬), পৃঃ ৩০৬] । হুজ্জাতুল ইসলাম ইমাম গাষ্যালী (রাহঃ) [৪৫০ - ৫০৫ হিজরী] ইসলামের প্রমাণ ইমাম আবু হামিদ তুসী আল-গায্যালী (রাহঃ) ছিলেন ৫ম হিজরী সনের মুজাদ্দিদ । তিনি ছিলেন ফিকহ শাস্ত্রের একজন প্রসিদ্ধ ইমাম। ইলমে তাসাওউফের উপর তার প্রণীত প্রসিদ্ধ গ্রন্থের নাম হলো এহইয়াউ উলুমিদ্দীন [ধৰ্মবিজ্ঞানের পুনর্জাগরণ]। আত্মজীবনীমূলক তীর মুনক্ৰ্দি মিনাদ-দ্বালাল গ্রন্থে লিখেনঃ গ্বাইরুল্লাহ থেকে হৃদয়কে পরিষ্কার করার পন্থা হচ্ছে সুফিদের তরীকা । আমি এ 8৫

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।