সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ তিনি আরও বললেনঃ আমি তোমাদেরকে আরও পাঁচটি উপদেশ দিচ্ছিঃ ১. তুমি যদি ভুল করো, তাহলে তুমি তা অন্যের নিকট বিনিময় করো না। ২. তোমার প্রশংসা করা হলে, খুশী হবে না। ৩. তোমাকে দোষী সাব্যস্ত করা হলে, মনোক্ষুণ হবে না। ৪. তোমাকে মিথ্যাবাদী বললে, রাগান্বিত হবে না। ৫. তোমার প্রতি প্রতারণা করলে, তুমি পাল্টা প্রতারণা করো না। ইবনে আবু হাতিম বলেন, দামেস্ক ভ্রমণের মাধ্যমে যতোসব সুফল আমি অর্জন করেছি তার মধ্যে এই বাক্যগুলো ছিলো সর্বাপেক্ষা উপকারী [উপরোদ্ধৃত]। ইমাম জুনায়িদ বাগদাদী (রাহঃ) [মৃঃ ২৯৭ হিঃ] তীর যুগের ইমাম হযরত জুনায়িদ বাগদাদী (রাহঃ) সুফিতত্রের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন: আস-সুফি মান লাবিসাস সুফা আলাস সাফা [সুফি তিনি যিনি পবিত্রতার উপর পশম পরেন] ওয়া ইত্তাবাআ তারিক্বাল মুস্তাফা [যুস্তফার (সাঃ) রাস্তা অনুসরণ করেন] আতাক্বাল যাসাদা তাআমাল যাফা [দৈহিক যন্ত্ৰণা সয়ে, উপাসনায় থাকেন রত বিলাসিতা ভুলে] ওয়া কানাতাদ দুনিয়া মিনহু আলা ক্াফা ৷ [জাগতিক পাওয়ার সবকিছু দূরে দেন ঠেলে] [আলিফুদ্দীন আবু মুহাম্মাদ আব্দুল্লা ইবনে আছাদ ইয়াফিঈ [মৃঃ ৭৬৮ হিঃ], নাসরুল মাহাসিনিল গ্রালিয়া ফি ফজলি মাশায়িখিস সুফিয়্যা (বৈরুত: দার সাদর, ১৯৭৫)] হযরত জুনায়িদ বাগদাদীর প্রখ্যাত গ্রন্থ কিতাব দাওয়াইল আরওয়াহ [আত্মার উপশমের কিতাব] এ জে আরবেরী ইংরেজীতে অনুবাদ করেছেন। [আল-জুনায়িদ বাগদাদী, কিতাব দাওয়াইল আরওয়াহ, ইডি, এন্ড ট্রা, এ জে আরবেরী ইন জার্নাল অফ দ্যা রয়েল এশিয়াটিক সোসাইটি (১৯৩৭) ৷] 88
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।