Salfe Saliheen And Tasawwuf
/ ১০৮
📝 লেখা 📖 পিডিএফ

সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ ৬. আল-মাসাইলু ফি আমালিল-ক্বালব ওয়াল জাওয়ারিহি ওয়াল আকুলি [হৃদয়, অঙ্গ- প্রত্যঙ্গ ও মানসিক কার্যাবলীর মাসাইল]। ৭. কিতাবুল আজাবা [চমৎকারিত্বের পুস্তক] । [হিশাম কাব্বানি রচিত সালাফীদের বিদআতসমূহের অস্বীকৃতি গ্রন্থ থেকে উদ্ধৃত (কাজী, ১৯৯৬), পৃঃ ৩০৬] । কাসিম ইবনে উসমান জুঈ (রাহঃ) [মৃ: ২৪৮ হিজরী] তিনি ছিলেন দামেস্কের একজন সুখ্যাত অলিআল্লাহ। তিনি সুফিয়ান ইবনে উমাইয়্যা (রাহঃ)-এর নিকট থেকে হাদীস শিক্ষা করেন। ইবনে যাওজি (রাহঃ) সিফাতুস সাফওয়া গ্রন্থে লিখেন, হযরত জুঈ বলেছেন, তিনি জুঈ নামটি নিয়েছেন এজন্য যে, আল্লাহ তাকে ক্ষুধার্ত থাকার ক্ষমতা দান করেছিলেন আধ্যাত্মিকভাবে ক্ষুধার্ত থাকার মাধ্যমে, আর জুঈ অর্থ ক্ষুধার্তের। তিনি আরও বলেছেন, আমি যদি দীর্ঘ একমাস যাবৎই খাবার ছাড়া থেকে যাই তবে এতে কিছু যায় আসে না। হে আল্লাহ! তুমি আমাকে এ অবস্থায় রেখেছ, সুতরাং আমার জন্য তা পূর্ণ করে দাও! [ইবনে যাওজী, সিফাতুস সাফওয়া, ২য় খণ্ড, পৃঃ ২০০] তাঁর সম্পর্কে জাহাবী (রাহঃ) তার প্রণীত সিয়ারুল আমলিন-নুবুলা গ্রন্থে লিখেছেন: সুফিদের শায়খ এবং আহমদ ইবনে হাওয়ারীর (রাহঃ) বন্ধু। ইবনে যাওজী আরো লিখেছেন, ইবনে হাতিম আল-রাজী বলেছেন, হাদীস অনুলেখকদের সঙ্গে সাক্ষাতের জন্য আমি দামেস্ক গিয়েছিলাম । আমি কাসিম জুঈর একটি মাহফিলের কাছ দিয়ে যাওয়ার সময় দেখতে পেলাম বিপুল সংখ্যক মানুষ তার চতুর্দিকে বসে আছেন। তিনি তখন বক্তৃতা করছিলেন। আমি সামনে অগ্রসর হয়ে মাহফিলের নিকট দাড়িয়ে শুনতে পেলাম তিনি বলছেন: তোমাদের জীবনে পাঁচটি কাজ করোঃ ১. যদি তুমি মানুষের সঙ্গে থাকো তবে কেউ যেনো তোমার উপস্থিতির কথা জানে না। ২. যদি তুমি মানুষের সঙ্গে না থাকো তবে মানুষ যেনো তোমাকে না খুঁজে। ৩. যদি তুমি কিছু জেনে থাকো তা যেনো অন্যরা শোনার জন্য আগ্রহী না হয়। ৪. যদি তুমি কিছু বলো, তাহলে তা যেনো মানুষ গ্রহণ না করে। ৫. যদি তুমি কোন কাজ করো তাহলে তার জন্য কোন প্রতিদান গ্রহণ করো না। 8৪৩

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।