সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ উপর জ্ঞানবানদের মধ্যে এক অনন্য ব্যক্তি। [ইবনে কাইয়ুম যাওজিয়্যা, মাদারিযুস সালিকীন; ইবনে যাওজী, সিফাতুস সাফওয়া (বৈরুত: দারুল কুতুবুল ইলমিয়্যা, ১৪০৩/১৯৮৯), ১,২, পৃঃ ২০৩; আবু নুয়াঈম, হুলইয়াতুল আউলিয়া, এসভি আবু হাসিম আস-সুফী] ইবনে যাওজী আরও বলেছেন: আবু হামিদ জাহিদ বলেছেন: আল্লাহ তীর বন্ধু- বান্ধবদের [সালিকদের] কাছ থেকে দুনিয়াকে দূরে সরিয়ে দিয়েছেন, যাতেকরে তারা শুধুমাত্র তার সঙ্গে থাকেন এবং পৃথিবীর সঙ্গে না থাকেন। তিনি এটাও সিন্ধান্ত নিয়েছেন যে, যারা তাকে মান্য করে তীর নৈকট্য চায় তারা যেনো জগতকে ভুলে যায়। আল্লাহ সম্পর্কে জ্ঞানবানরা [আহলুল মা’আরিফ বিল্লাহ] এ জগতে অপরিচিতজন এবং আখিরাতের জন্য বিরহে বিভোর । [ইবেন যাওজী, পূর্বোক্ত] হারিস আল-মুহাসিবী [মৃঃ ২৪৩ হিজরী] সুফিতত্তের উপর হারিস ইবনে আসাদ আল-মুহাসিবী (রাহঃ) ছিলেন প্রাথমিক যুগের একজন লেখক । প্রখ্যাত অলিআল্লাহ হযরত জুনায়িদ বাগদাদী (রাহঃ) তীর শিষ্য ছিলেন। তার সম্পর্কে মন্তব্য করতে গিয়ে হযরত আব্দুল ক্বাহির বাগদাদী (রাহঃ), হযরত তাজউদ্দীন সুবকী (রাহঃ) এবং জামালুদ্দিন ইসনাভী (রাহঃ) বলেন, আমাদের মধ্যে যারা মুতাকাল্লিম [ধর্মজ্ঞানী, ফকীহ [আইনজ্ঞ] এবং সুফি হযরত হারিস ইবনে আসাদ আল-মুহাসিবীর কালাম, ফিকহ ও হাদীস গ্রন্থগুলোর উপর খাণী [আব্দুল ক্বাহির বাগদাদী, কিতাবুল উসূল দ্বীন, পৃঃ ৩০৮-৩০৯; তাজউদ্দীন সুবকি, তাবাক্বাতাশ শাফিয়্যা, ২য় খণ্ড, পৃঃ ২৭৫; জামালুদ্দিন ইসনাভী, তাবাক্মৃতাশ শাফিয়্যা, ১ম খণ্ড, পৃঃ ২৬-২৭] । তীর লেখা ক’টি গ্রন্থ হচ্ছেঃ ১. কিতাবুর রিআয়া লি হুকুকাল্লাহ [আল্লাহর হক পালনের বই]; শায়খুল ইসলাম ঈযজ ইবনে আব্দুস সালাম বইটির উপর ব্যাখ্যা লিখেন [সুবকী এ সম্পর্কে তার তাবাক্বৃতাশ শাফিয়্যা গ্ন্থে উল্লেখ করেছেন] । ২. কিতাবুত তাওয়াহহুম [কল্পনার বই- এতে কিয়ামতের বর্ণনা এসেছে] । ৩. কিতাবুল খাওলা [নির্জনবাসের বই]। 8. রিসালাতুল মুছতারশিদীন [উপদেশ আগ্রহীদের জন্য আলোচনা] ৫. কিতাবু ফাহমিল কুরআন [কুরআন বুঝার পুস্তক] । ৪২
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।