Salfe Saliheen And Tasawwuf
/ ১০৮
📝 লেখা 📖 পিডিএফ

সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ করেছেন। কিন্তু এরূপ ধারণার কোন অবকাশ নেই । কারণ, উক্ত মন্তব্য থেকে এটাই বুঝতে হবে যে, তখনকার দিনে তাসাওউফের চর্চা ব্যাপকভাবে বসরায় শুরু হয়েছিল। কিন্তু তাসাওউফ মূলত কুরআন-সুন্নাহর উপর ভিত্তিশীল। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায়ও তাসাওউফের চর্চা ছিলো কিন্তু তাসাওউফ নামটি ছিলো না। সে যুগে দ্বীনের বাহক ও আত্মার পরিশুদ্ধকারী হিসেবে সাহাবা উপাধি থেকে অধিক মর্যাদাপূর্ণ কোন উপাধি ছিলো না, তখন তাসাওউফপন্থী বা সুফি উপাধির কোন প্রয়োজনও ছিলো না। এ ব্যাপারে ইবনে আতাউল্লাহ ইস্কান্দারী (রাহঃ)-এর ব্যাপারে লেখায় বিস্তারিত বর্ণিত হয়েছে। ইমাম গাষ্যালী (রাহঃ) তীর এহইয়াউ উলুমিদ্দীন গ্রন্থের জিহাদুন-নাফস শিরোনামের লেখায় হাসান বসরীর কথা উল্লেখ করেছেন। তিনি হাসান বসরী (রাহঃ) কি বলেছেন তা উল্লেখ করতে গিয়ে লিখেনঃ আত্মার মধ্যে দুটি চিন্তা ক্রিয়াশীল আছে- এর একটি আল্লাহর পক্ষ থেকে আর অপরটি আসে দুশমনের কাছ থেকে। কোন বান্দাহ্‌ যখন আল্লাহর পক্ষ থেকে আগত চিন্তার উপর সন্তুষ্ট হয়ে যায় তখন আল্লাহ তার প্রতি দয়ার্দ হন। সে বান্দাহ আল্লাহর পক্ষ থেকে আগত চিন্তাকে সাদরে গ্রহণ করে নেয় আর একই সময় দুশমনের পক্ষ থেকে আগত চিন্তার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়। হৃদয়ের এই দ্বৈত আকর্ষণের শক্তি সম্পর্কে উপমা দিতে গিয়ে একটি হাদীস উপস্থাপন করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদারের হৃদয় করুণাময়ের দু*টি [কুদরতী] আঙ্গুলের মধ্যে বিদ্যমান [মুসলিম, আহমদ, তিরমিযী, ইবনে মাজাহ] । ইমাম গায্যালী (রাহঃ) হাসান বসরী [রাহঃ] এর অপূর্ব তাব্ওয়াহর কথা ব্যক্ত করে আরও বলেনঃ ভয় ও আশা হচ্ছে আদম সন্তানের প্রতি দুটি বিরাট অবদান; এগুলো ছাড়া কোন মুসলমান জমিনে বিচরণ করতে পারতো না [ডব্লিউ, জে উইন্টার কর্তৃক অনুদিত ইমাম গায্যালীর দ্যা রিমেমবারেন্স অফ ডেথ, পৃঃ ১৮] । হযরত সুফিয়ান সাওরী (রাহঃ) [মৃঃ ১৬১ হিঃ] ইবনে কাইয়ুম যাওজিয়্যা (রাহঃ) তার মাদারিযুস সালিকীন এবং ইবনে যাওজী (রাহঃ) তীর সিফাতুস সাফওয়া গ্রন্থের আবু হাসিম আল-জাহিদ শিরোনাম পরিচ্ছেদে আবু নুয়াঈমের (রাহঃ) হুলইয়াতুল আওলিয়া গ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়ে লিখেছেন, হ্যরত সুফিয়ান সাওরী (রাহঃ) বলেন: আবু হাসিম আস-সুফী [মৃঃ ১১৫ হিঃ] না হলে আমি নিজের মধ্যে মুনাফিকীর স্বরূপ একটুও বুঝতে পারতাম না। তিনি ছিলেন সুফি শাস্ত্রের 8১

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।