Salfe Saliheen And Tasawwuf
/ ১০৮
📝 লেখা 📖 পিডিএফ

সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ বাসিন্দা এই অলিআল্লাহ অগাধ জ্ঞানের অধিকারী ছিলেন। তখনকার দিনে তীর সুনাম ছিলো বিরাট । ইবনে যাওজী হযরত হাসান বসরীর (রাহঃ) জীবনী লিপিবদ্ধ করেন। এই গ্রন্থটির নাম হচ্ছে, আদাবুশ শায়েখ আল-হাসান ইবনে আবুল হাসান বসরী। ১০০ পৃষ্ঠার এই পুস্তকের সিফাতুস সাফওয়ায় হাসান নামক পরিচ্ছেদে তিনি বসরী (রাহঃ)-এর জুব্বা সম্পর্কে একটি ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলেন, মৃত্যুর পূর্বে হযরত বসরী (রাহঃ) তীর সাদা জুব্বাটি রেখে যান। এটা তিনি দীর্ঘ ২০ বৎসর যাবৎ পরিধান করেছিলেন। শীত এবং গ্রীষ্মকাল- কোনো সময়ই এটা গা থেকে খুলতেন না। কিন্তু মৃত্যুর পরে দেখা গেলো এই জুব্বাটি অত্যন্ত সুন্দর, স্বচ্ছল ও পরিষ্কার-পরিচ্ছন্ন অবস্থায় আছে [ইবনে যাওজী, সিফাতুস সাফওয়া, ২(৪), পৃঃ ১০] ইবনে কাইয়ুম (রাহঃ) তার রাওযাতুল মুহিব্বীন ওয়া নুযহাতুল মুস্তাকীম গ্রন্থে বলেনঃ একদা একদল মহিলা ঈদের দিন বাইরে যেয়ে মানুষের দিকে তাকাচ্ছিলো। তারা একে অন্যকে জিজ্ঞেস করলো, আজ তোমরা যাকে সর্বাপেক্ষা সুন্দর ব্যক্তি হিসেবে দেখলে তিনি কে? তারা [অনেকে] জবাব দিলো, তিনি একজন শায়খ যার মাথায় ছিলো কালো পাগড়ী । তারা হযরত হাসান বসরীর কথা বলছিলো [ইবনে কইয়ূম, রাওযাতুল মুহিব্বীন ওয়া নুযহাতুল মুস্তাক্ীম, পৃঃ ২২৫]। শায়খুল হাদীস আবু নুয়াঈম ইসফাহানী [মৃঃ ৪৩০ হিজরী] তার প্রণীত সুফিদের ওয়াহিদ ইবনে জায়িদ [মৃঃ ১৭৭ হিজরী] সর্বপ্রথম সুফি খানকাহ্‌ তৈরী করেন। এছাড়া তিনি একটি মাদ্রাসাও প্রতিষ্ঠা করেছিলেন। এগুলো আবাদান নামক স্থানে ছিলো [বৰ্তমান যুগের ইরান-ইরাক সীমান্তবর্তী এলাকায়] [আবু নুয়াঈম ইসফাহানী, হুলইয়াতুল আউলিয়া, (খঃ ৬), পৃঃ ১৫৫] ৷ সুফিদের সমালোচক হিসাবে খ্যাত ইবনে তাইমিয়্যা (রাহঃ) স্বীকার করেছেন যে, মাযমুআল ফাতওয়াহুল কুবরা, (খঃ ১১), পৃঃ ১৬] । এ মন্তব্যের একমাত্র কারণ ছিলো হাসান বসরী (রাহঃ) ও তীর শিষ্যদের তাসাওউফ চর্চা যা বসরায় শুরু হয়। অবশ্য ইবনে তাইমিয়্যার এই স্বীকারোক্তির মধ্যে একটি বিভ্রান্তিকর বিষয় লুকিয়ে আছে। এ বক্তব্য থেকে বুঝা যায় যে হযরত হাসান বসরী (রাহঃ) তাসাওউফ-কে আবিষ্কার 80

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।