Salfe Saliheen And Tasawwuf
/ ١٠٨
📝 نص 📖 PDF

সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ শায়খুল ইসলাম সায়্যিদ হুসাইন আহমদ মাদানী (রাহ:) এর বিশিষ্ট খলীফা উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলীম ও বুযুর্গ জামেয়া মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক আল্লামা আহমদ শফী (দাঃবাঃ) -এর বাণী আমার প্রিয় ভাই হযরত শায়খে রেঙ্গা (রাহ:) এর বড় ছেলের জামা . আমার স্নেহভাজন মাওলানা কবির আহমদ খান ও লন্ডনের ইসলামী সমাচার ও হিজরত পত্রিকার সহকারী সম্পাদক ইঞ্জিনিয়ার আজিজুল বারীর যৌথ লেখা ‘সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ’ নামক পুস্তকটি আমি দেখেছি । বর্তমান যুগে এ ধরনের পুস্তকের নিতান্ত প্রয়োজন। কেননা আজকের যুগে নামধারী কিছু আলিম ও দল যেভাবে ইসলামের এই গুরুত্বপূর্ণ শাখার উপর হামলা চালিয়ে যাচ্ছে তাতে ভয় হয়, আল্লাহ না করুন আমাদের উপর কোন ভীষণ মুসিবত পতিত হয় কি না। অতীতের অসংখ্য ফকীহ, আউলিয়ায়ে কেরাম ইলমে তাসাওউফকে অনুসরণ করেছেন। এবং একবাক্যে এর গুরুত্ব স্বীকার করে গিয়েছেন। আজ তথাকথিত আলিম নামধারীরা কোন্‌ সাহসে এদের সবাইকে ভ্রান্ত বলার মতো স্পর্ধা দেখায়! এসব বাহ্যিক আলিমদের কুকর্ম ও ভ্রান্ত মতবাদ এবং অপপ্রচারকে যে কোন মূল্যে উৎখাত করে দ্বীনের আধ্যাত্মিকতার দিকটি সমুন্নত করতে হবে। এ গুরুত্বপূর্ণ বিষয়ের উপর প্রচুর গবেষণার প্রয়োজন। এই পুস্তকটি পাঠ করে তা আঞ্জাম দিতে অন্যদের অগ্রসর হওয়ার আহ্বান জানাই । আর মহান আল্লাহর দরবারে দুয়া করি- তিনি যেন এর ওয়াসিলায় লেখকদ্বয়কে ক্ষমা করে এই পুস্তকটিকে তাদের নাজাতের ওয়াসিলা করে দেন। আর এ ধরনের আরো বিরাট খিদমাত করার তাওফীক নসীব করেন। আমীন। আহমদ শফি LAA? ১৯/২/২০১০

— صفحة ٤ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.