সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ মুহাদ্দিস আযলুনী তীর কাশফুল খাফা ওয়া মুজিলুল আলবাস গ্রন্থে বলেন, ইমাম শাফিঈ বলেছেন, এই পৃথিবীতে তিনটি সুন্দর জিনিস আমাকে দান করা হয়েছে: কৃত্রমতা থেকে দূরে থাকা, মানুষের সঙ্গে দয়ালু ব্যবহার ও তাসাওউফের রাস্তা অনুসরণ । [আল-আযনলুনী, কাশফুল খাফা ওয়া মুজিলুল আলবাস, ১, পৃঃ ৩৪১] ইমাম আহমাদ ইবনে হাম্বল (রাহঃ) [১৬৪ - ২৪১ হিজরী] হাম্বলী মাযহাবের প্রতিষ্ঠাতা এই মহান সাধক সুফিদের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। তিনি উপদেশ দিতে গিয়ে বলেন, “হে আমার পুত্র! সুফিদের সঙ্গে তুমি অবশ্যই উঠাবসা করবে, কারণ তারা হচ্ছেন জ্ঞানের ফোয়ারা এবং আল্লাহর স্মরণ তীদের হৃদয়ে স্থায়ী আছে। এরাই হচ্ছেন মহান তাপস এবং তীদের আয়ত্তে আছে সর্বাপেক্ষা অধিক আধ্যাত্মিক ক্ষমতা ৷” [তানবীরুল কুলুব, পৃঃ ৪০৫] তীকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, দীদারে ইলাহী কিভাবে সম্ভব? তিনি জবাব দিলেন, “পাক কুরআন শরীফ [তিলাওয়াত] এর মাধ্যমে ।” [তাযকিরাতুল আওলিয়া, মাওলানা নূরুর রহমান] ইখলাস কি? এ প্রশ্নের জবাবে তিন বলেন, “কাজ-কর্মের আপদ-বিপদ, তর্ক- বিতর্ক প্রভৃতি থেকে মুক্ত হয়ে শুধু আল্লাহর উদ্দেশ্যে কাজ করাই হলো ইখলাস ৷” (প্রাপ্তক্ত] তিনি বলেছেন, প্রয়োজনের মাত্রা অনুপাতে দুনিয়ার সম্পদ সন্ধান করা দুনিয়ার প্রতি আসক্ত হওয়ার সামিল নয় । [সুফিয়ায়ে কেরামের বাণী] । হযরত হাসান বসরী (রাহঃ) [মৃঃ ১১০ হিজরী] তিনি ছিলেন প্রাথমিক যুগের একজন প্রসিদ্ধ তাবিঈ ও সুফি । হযরত হাসান বসরী (রাহঃ) সারা জীবন সুফিদের পরিধান মোটা সূতার খিরকা পরেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পুণ্যবতী স্ত্রী উম্মুল মু'মিনীন হযরত উম্মে সালামা (রাঃ) কর্তৃক মুক্তপ্রাপ্তা এক মহিলার সন্তান ছিলেন হযরত হাসান বসরী (রাহঃ)। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পালকপুত্র হযরত জায়িদ ইবনে ছাবিত (রাঃ) কর্তৃক মুক্তিপ্রাপ্ত এক ব্যক্তি ছিলেন তার বাবা। তখনকার যুগে হযরত বসরী (রাহঃ)-এর মতো সুন্নাতের এতো কঠোর পাবন্দ অপর কেউ ছিলেন কি না সন্দেহ আছে। বসরা শহরের ৩৯
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।