Salfe Saliheen And Tasawwuf
/ ১০৮
📝 লেখা 📖 পিডিএফ

সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ সুতরাং এ থেকে বুঝা যায় যে, যেসব সুফির কথা [আবু নুয়াঈমের হুলায়াতুল আওলিয়া গ্রন্থ! বলা হয়েছে, যারা সিদক্ক্‌ তাওয়াজ্জুহর [বিশ্বস্ত -আবেদনকারী] অধিকারী ছিলেন, তারা সকলেই তাসাওউফের কোনো কোনো অংশের অধিকারী ছিলেন এবং তা তারা নিজেদের আমলে পরিণত করে গিয়েছেন। এটা নিয়ম যে, সিদক্ে তাওয়াজ্জুহ দ্বীনের একটি অবশ্যকরণীয় বস্তু। কারণ এটার মধ্যে জড়িত ব্যক্তির বিশ্বস্ত তা ও কর্ম (আমাল) যা আল্লাহর নিকট গ্রহণযোগ্য । মানুষের কর্মপন্থা [আমালী জীবন] এবং এর মধ্যকার আমাল কখনও হক্ব হয় না যতক্ষণ পর্যন্ত তার সিদক্বে তাওয়াজ্জুহ হক হবে না। আল্লাহ পাক ইরশাদ করেন: তীর বান্দাদের মধ্যে তিনি অ- শোকরগুজারদের [আমাল] গ্রহণ করেন না, কিন্তু যদি তুমি শোকরগুজার হও তাহলে তিনি তা তোমার মধ্যে গ্রহণ করবেন [৩৯৪৭] ৷ সুতরাং ইসলামের গুরুত্ব আমলে, এবং আত্মশুদ্ধি (তাসাওউফ) ফিকহের জ্ঞান ছাড়া তা হয় না, কারণ আল্লাহর নির্দেশিত বাহ্যিক আইন-কানুন শরীয়তের জ্ঞান ছাড়া জানা যায় না; এবং আত্মশুদ্ধি ছাড়া এ জ্ঞানকে (শরীয়তকে) আয়ত্ত করা সম্ভব নয়। দেহ ও আত্মা একে অন্যের স্থিতির জন্য জরুরী- একটা থাকলে আর অপরটি না থাকলে অপূর্ণ থেকে যাবে। ইমাম মালিক (রাহঃ)-এর বক্তব্য, যে শরীয়তের জ্ঞান ছাড়া তাসাওউফের সাধনা করে কথাটির অর্থ এটাই । [ইবনে আযিবা, ইক্বাজুল হিমাম, পৃঃ৫- ঙ] ইমাম শাফিঈ (রাহঃ) [১৫০ - ২০৫ হিঃ] হাফিজ জালালুদ্দিন সুয়ুতী (রাহঃ) তার তাঈদুল হাক্কিকবিলি আউলিয়া গ্রন্থে বলেন: ইমাম শাফিঈ বলেছেন, আমি সুফিদের সুহবতে থেকে তীদের নিকট ৩টি বাক্য শিখেছি: সময় একটি অসি, তুমি যদি তাকে কাটতে না পারো তবে তা তোমাকে কেটে দেবে; তুমি যদি তোমার নফসকে সত্যের মধ্যে নিমগন না রাখো তবে তা তোমাকে বাতিলের মধ্যে ব্যস্ত রাখবে; বঞ্চনা হচ্ছে নিরাপত্তা । [সুয়ুতী, তাঈদুল হাক্বক্বি আউলিয়া, পৃঃ ১৫] ৩৮

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।