সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ মসজিদে ছিলেন এবং তীর চতুর্দিকে অনেক লোক বসে আছেন। তিনি তীদেরকে বললেন: আমি আমার মিম্বরের নীচে তোমাদের জন্য উত্তম জিনিস বা জ্ঞান লুকিয়ে রেখেছি এবং আমি মালিককে নির্দেশ দিয়েছি তা মানুষের প্রতি বিলিয়ে দেয়ার জন্য । এরপর মালিক (রাহঃ) কাদতে লাগলেন, সুতরাং আমি সেখান থেকে বিদায় হলাম। [ইবনে যাওজী, সিফাতুস সাফওয়া, ১(২), পৃঃ ১২০] ইমামে আযম হযরত আবু হানীফা (রাহঃ) ও হযরত সুফিয়ান সাওরী (রাহঃ) যেভাবে উচ্চতর সোপানে আরোহণের জন্য সুফিদের রাস্তায় চলার কথা বলেছিলেন, ঠিক সেভাবে ইমাম মালিকও (রাহঃ) নিন্মোক্ত বক্তব্যে একই কথা বলেছেন: যে কেউ শরীয়তের জ্ঞান ও অনুসরণ ছাড়া তাসাওউফের সাধনা করে, সে তার ঈমানকে ক্ষতিগ্রস্ত করেছে, অপরদিকে যে কেউ শরীয়তের জ্ঞানকে আয়ত্ত করেছে কিন্তু তাসাওউফের সাধনা করেনি সে নিজেকে ক্ষতিগ্রস্ত করেছে। যে কেউ এই দু'টিকে একত্ৰিত করেছে সেই হক্পন্থী। এই মন্তব্যটির উদ্ধৃতি দিয়েছেন মুহাদ্দিস আহমদ জাররুক (রাহঃ) [মৃঃ ৮৯৯ হিঃ], হাফিজ আলী ক্বারী হারাওয়ী (রাহঃ) [মৃঃ ১০১৪ হিঃ], মুহাদ্দিস আলী ইবনে আহমদ আদাওয়ী (রাহঃ) [মৃঃ ১১৯০ হিঃ] এবং ইবনে আযিবা (রাহঃ) [মৃঃ ১২২৪ হিঃ] এবং অন্যান্যরা । [আলী ক্বারী, শারহু আইনিল ইলম ওয়া জাইনিল হিলম (কায়রো: মাৰ্ৃতাবাতুত চ্ছাক্বাফাতিদ্বীনিয়্যা, ১৯৮৯) ১, পৃঃ ৩৩; আহমদ জাররুক, ক্াওয়াইদুত তাসাওউফ (কায়রো: ১৩১০); আলী আদাওয়ী, হাশিয়াতুল আদাওয়ী আলা শারহি আবিল-হাসান লি রিসালাতি ইবনে আবি জায়িদ আল-মুসাম্মাত কিফায়াতুত তালিবির রাব্বানি লি রিসালাতি ইবনে আবি জায়িদ আল-কাইরাওয়ানি ফি মাযহাবি মালিক, ২, পৃঃ ১৫; ইবনে আযিবা, ইক্দাজুল হিমাম ফি শারহিল হিকাম (কায়রো: হালাবি, ১৩৯২/১৯৭২) পৃঃ ৬৫] ইবনে আধযিবা (রাহঃ) বলেন: শায়খ আহমদ জাররুক বলেন: তাসাওউফের দুই হাজারেরও বেশী সংজ্ঞা আছে। সবগুলোর মূলে কিন্তু একই জিনিষ- আল্লাহর প্রতি আনুগত্যের ব্যাপারে সত্যবাদিতা । প্রত্যেকটি সংজ্ঞা ব্যক্তির জ্ঞান, অভিজ্ঞতা ও স্তরের উপর নির্ভরশীল ব্যক্তি তার নিজের অভিজ্ঞতা ও জ্ঞানের আলোকে বলবে: তাসাওউফ এই, তাসাওউফ সেই । ৩৭
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।