Salfe Saliheen And Tasawwuf
/ ১০৮
📝 লেখা 📖 পিডিএফ

সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ ওলিআল্লাহরা ইলমে তাসাওউফের উপর যেসব মন্তব্য করেছেন তার উপর উদ্ধৃতি তুলে ধরছি। আমরা হিজরী সন মুতাবিক ক্রমানুসারে তথ্যাদি লিপিবদ্ধ করছি। ইমাম আবু হানীফা (রাহঃ) [৮৫ - ১৫০ হিজরী] দুররুল মুখতার গ্রন্থে ইবনে আবিদীন লিখেন: ইমাম আৱু হানীফা (রাহঃ) বলেছেন, যদি সেই দু'বছর না হতো, তাহলে আমি নিশ্চিহ্ন হয়ে যেতাম। ইবনে আবিদীন মন্তব্য করেন: দু'বছরের জন্য তিনি (ইমাম আবু হানীফা) সাইয়্যিদীনা ইমাম জাফর সাদিক (রাঃ)-এর সঙ্গলাভ করে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেন। আর তিনি এ কারণেই তরীকতের শায়খ (বা মুর্শিদ) হিসেবে প্রতিষ্ঠিত হন। আবু আলী দাক্কাক (রাহঃ) যিনি ছিলেন ইমাম কুশাইরী (রাহঃ)-এর তরীকতের শায়খ, খিলাফত লাভ করেন আবুল কাসিম নাসিরাবাদী (রাহঃ) এর কাছ থেকে, তিনি হযরত সিররী সাক্ৃতি (রাহঃ) থেকে, তিনি হযরত মারুফ কারখী (রাহঃ) থেকে, তিনি হযরত দাউদ তায়ী (রাহঃ) থেকে এবং তিনি ইমামে আযম হযরত আবু হানীফা (রাহঃ)-এর কাছ থেকে তরীকতের খিলাফত লাভ করেন [ইবনে আবিদীন, হাশিয়াতু রাদ্দিল মুহতার আলাদ দুররিল মুখতার, ১ম খণ্ড, পৃঃ ৪৩] । ইমাম মালিক (রাহঃ) [৯৫ - ১৭৯ হিঃ] মালিকী মাযহাবের প্রতিষ্ঠাতা, মদীনা মুনুওয়ারার প্রসিদ্ধ ইমাম হযরত মালিক (রাহঃ) নবীপ্রেমের এক অনন্য ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত । তিনি পবিত্র মদীনা শরীফ থেকে বের হতেন না এই ভয়ে যে, হয়তো তার মৃত্যু অন্যত্র হয়ে যাবে এবং মদীনা নগরীতে তাকে দাফন করা হবে না। আল্লাহ পাক তীর আকাঙ্ক্ষা পূর্ণ করেছেন। মাজার শরীফের নিকটে জান্নাতুল বাঝ্বী কবরস্থানে তাকে সমাধিস্থ করা হয়। ইমাম মালিক (রাহঃ) এতোই পরহেজগার ছিলেন যে, অয়ু ছাড়া কোনো হাদীস বর্ণনা করতেন না। ইবনে যাওজী তীর সিফাতুস সাফওয়া গ্রন্থে ষষ্ঠ স্তরের মদীনাবাসী শিরোনামে একটি লেখায় বলেন: আবু মুসআব বলেন, আমি মালিক ইবনে আনাসকে দেখতে যাই । তিনি আমাকে বললেন: আমার জায়নামাযের নীচে দেখো তো কি আছে? আমি জায়নামাযের নীচে কিছু লেখা দেখতে পেলাম । তিনি বললেন: এটা পড়ো । [আমি দেখলাম] এতে একটি স্বপ্নের কথা লিপিবদ্ধ আছে। স্বপুটি তার এক ভাই দেখেছেন এবং এতে তিনি নিজে জড়িত। এরপর তিনি নিজেই তা পাঠ করতে লাগলেন: আমি ঘুমের মধ্যে নবীজী সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দেখেছি। তিনি তখন তীর ৩৬

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।