সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ তৃতীয় অধ্যায় ইলমে তাসাওউফের উপর আগের যুগের প্রসিদ্ধ অলি- আল্লাহদের বক্তব্য প্রভুপরিচিতি বা মা’রিফাত হাসিল সকল যুগে সকল মুসলমানেরই মূল উদ্দেশ্য ছিলো এবং থাকবেও ৷ কারণ, আল্লাহর পরিচিতি অর্জনের মধ্যেই নিহিত ঈমানের পরিপক্কতা। প্রভুকে যে যতো বেশী চিনতে সক্ষম হয়েছে তার ঈমান ততো বেশী পাকা হবে এটাই স্বাভাবিক । কারণ, একজন অন্ধের মুখে ‘এ দেখো হাতী যায়’ বলা আর চোখবিশিষ্ট ব্যক্তির পক্ষে একই কথা বলা সমান হতে পারে না। যে জিনিসকে আমরা যতো বেশী জানবো-চিনবো সে জিনিসের অস্তিত্ সম্পর্কে আমরা ততো বেশী নিশ্চিত হবো। ইলমে মা'রিফাত হচ্ছে আল্লাহকে জানা। আর জানার মধ্যেই নিহিত ঈমানী নূরের প্রভাব ও প্ৰাবল্য । মানুষ যদি কোন বস্তুকে সম্যকভাবে জেনে নেয় তাহলে এটার অস্তিত্ব (অর্থাৎ এটা আছে বলে বিশ্বাস) নিয়ে আর প্রশ্নই করে না। কারণ, এরূপ করা হবে অর্থহীন। ইসলামের আবির্ভাব-কালে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্পাহ আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র নূরানী চেহারা মুবারকের দিকে একবার মাত্র তাকিয়েই সাহাবায়ে কেরাম ইলমে মা’রিফাতের সর্বোচ্চ স্তরে উপনিত হয়েছিলেন। কারণ, নুবুওয়াতের সেই জ্যোতি তো ছিলো এমন প্রভাবশীল যার তুলনা অন্য কিছু দ্বারা সম্ভব নয়। এ কারণেই জাহিলিয়াতের যুগে সম্পূর্ণ পথভ্রষ্ট মানুষ ইসলামের সুধা পানে অতি অল্প সময়ের মধ্যেই একেকজন সোনার মানুষে পরিণত হয়েছিলেন। সাহাবায়ে কেরামের (রাঃ) মধ্যে মা'রিফাতের গভীরত্্ এতো বেশী ছিলো যে এর সরাসরি প্রভাব পরবর্তী দু'টি যুগব্যাপী বিস্তৃত হয়ে যায়। যার কারণে রাসূলে কারীম সাল্লান্মাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আমার যুগ, এর পরবর্তী যুগ ও এর পরবর্তীটি হচ্ছে সর্বোত্তম যুগ ৷” অর্থাৎ খাইরুল কুরুন। সাহাবায়ে কেরামকে (রাঃ) যারা দেখার সৌভাগ্য অর্জন করেছেন তীদেরকে বলা হয় তা'বিঈ । এদের মধ্যে ইমাম আবু হানীফা (রাহঃ) ও ইমাম মালিক (রাহঃ) অন্ত র্ভুক্ত। আর তা'বিঈনদের যারা দেখার সৌভাগ্য অর্জন করেছেন তীদেরকে বলে তাবি- তা'’বিঈন। অনেক বড় বড় ওলিআল্লাহ সে যুগে জীবিত ছিলেন। আমরা পরবর্তীতে তাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। এখানে সর্বপ্রথম ইমাম পর্যায়ের বড় বড়
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।