সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ হতে পারে না। আমাদের নফস তো দুশমনই- তার উপর সর্বদাই আমাদেরকে পথভ্রষ্ট করতে মানুষরূপী, দুষ্ট জ্রিনরূপী ও অন্তরে কুমন্ত্রণাদাতা শয়তানদের অভাব নেই । অবশ্য আসল শয়তান এবং তার চেলারা তো আছেই । রাস্তা সম্পর্কে পুরো ওয়াকিফহাল একজন হক্কানী পীরের নির্দেশ মুতাবিক এপথে পাড়ি জমানো অনেকটা নিরাপদ- এ সরল কথাটি কি আর বেশী বুঝানোর প্রয়োজন আছে? এরপরও কেউ যদি মনে করেন একা একাই চলতে পারবেন- তা-তে আমাদের কিছুই আসে যায় না। কিন্তু আমরা কখনও তা ‘পরামর্শ' উপদেশ করবো না। বরং আমাদের পরামর্শ হলো, তাজকিয়ায়ে নফসের একমাত্র সঠিক রাস্তা হচ্ছে হক্কানী পীরের শরণাপন্ন হওয়া- অন্যথায় বিপদ আছে! আসলে ইসলাম ছাড়া তাসাওউফ যেমন অসম্পূর্ণ তেমনি তাসাওউফ ছাড়া ইসলামও অসম্পূর্ণ । কারণ হলো, যে শরীয়তকে অনুসরণ করা প্রত্যেক মুসলমানের উপর ফরয সেই শরীয়ত শুধু সাধারণভাবে কুরআন-হাদীসের কথা মানাকেই বুঝাচ্ছে না- প্রত্যেকের বাহ্যিক ও অভ্যন্তরীণ অবস্থা দুরস্ত করেই তা মানতে হবে। যেমন: “তাব্ওয়াহ’ [খোদাভীরুতা], ‘ইখলাস’ [আন্তরিকতা], ‘তাওয়াক্কুল’ [আল্লাহর উপর ভরসা] ইত্যাদি । ৩৪
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।