সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ অর্জন করে ফেলেছ।” এরপর আল্লাহর নির্দেশে তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হ্বে। এরপর বিচার করা হবে সেই ব্যক্তির যিনি পৃথিবীতে দ্বীনের আলিম ছিলেন এবং অন্যকে ইলমে দ্বীন শিক্ষা দিয়েছিলেন, এছাড়া তিনি ক্বারীও ছিলেন। আল্লাহ পাক তাকে এসব জ্ঞানের অধিকারী করার কথা জানিয়ে দেবেন। এতে তিনি আনন্দিত হবেন। এরপর প্রভু প্রশ্ন করবেন, ‘আমার এসব অনুগ্রহকে তুমি কিভাবে খরচ করেছো?’ তিনি জবাব দিবেন, ‘আমি একমাত্র আপনার সন্তুষ্টি অর্জনেই পবিত্র জ্ঞান (শরীয়ত) শিক্ষা করেছি, শিক্ষার্থীদের প্রতি তা ছড়িয়ে দিয়েছি ও কুরআন তিলাওয়াত করেছি’ আল্লাহ্ পাক তখন কঠোর ভাষায় বলবেন, ‘তুমি মিথ্যা বলছো! তুমি দ্বীন শিক্ষা করেছো এই উদ্দেশ্যে যে, মানুষ তোমাকে আলিম বলবে, এবং কুরআন তিলাওয়াত করেছো যাতে মানুষ তোমাকে ক্বারী বলে। এসব প্রতিদান তুমি পেয়ে গেছ।” এরপর আল্লাহর নির্দেশে তীকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর বিচারের কাঠগড়ায় দাড় করানো হবে ধনী এক ব্যক্তিকে । আল্লাহ পাক তাঁকে যেসব অনুগ্রহ প্রদান করেছিলেন তা জানিয়ে দেবেন। এতে লোকটি আনন্দিত হয়ে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবে। এরপর মহান আল্লাহ পাক তাকে প্রশ্ন করবেন, ‘তুমি আমার দেয়া এসব নিয়ামত কিভাবে খরচ করলে?’ লোকটি জবাব দেবেন, ‘হে আল্লাহ! আমি প্রতিটি দানই একমাত্র আপনার সন্তুষ্টি কামনায় খরচ করেছি।’ একথা শোনে আল্লাহ পাক তাকে বলবেন, ‘তুমি মিথ্যাবাদী! তুমি তা দান করেছো এই আশায় যে লোকে তোমাকে দানবীর বলবে, এ আশা তোমার ইতোমধ্যে পূরণ হয়ে গেছে’ এরপর তীকেও জাহান্নামের আগুনে ফেলে দিতে নির্দেশ করা হবে। [সহীহ মুসলিম শরীফ, ৩. ১৫১৪: হাদীস ১৯০৫] উপযুক্ত হাদীসটির উপর অতিরিক্ত ব্যাখ্যার তেমন বেশী প্রায়োজন নেই । এতে ‘ইহ্সান’ অর্জনের গুরুত্ব পরিষ্কার ভাষায় বর্ণিত হয়েছে। প্রতিটি কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই আঞ্জাম দিতে হবে। আর এ উপায়ে আমাদের জীবন গড়ে তুলতে পারলে আমাদের প্রতিটি উত্তম কাজই ইবাদতের মধ্যে গন্য হবে। কিন্তু ইহ্সানের মাকাম বা স্ত রে উন্নীত হওয়া এমনিতেই সম্ভব নয়। এর জন্য প্রয়োজন তাসাওউফ তথা তাজকিয়ায়ে নফ্স। সুতরাং বলতেই হয় ইসলামে তাসাওউফের স্থান সর্বোচ্চে। তবে তা অর্জনে পীর-মুরীদীর প্রয়োজন কতটুকু? এ প্রশ্লের জবাব আমরা পরে দেবো। এখানে এটুকু বলে রাখি, একা একা অচিন একটি বিপদসংকুল রাস্তায় ভ্রমণ কোন বুদ্ধিমানের কাজ ৩৩
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।