সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ ইসলামে তাসাওউফের স্থান এ পর্যন্ত আলোচনায় আমরা এটাই প্রতিষ্ঠিত করেছি যে, তাসাওউফ ইসলামী শরীয়তেরই একটি অংশ। এর স্থান শরীয়তের ভেতরে- বাইরে নয়। কারণ তাসাওউফের লক্ষ্য-উদ্দেশ্য হচ্ছে বান্দার মধ্যে উচ্চ পর্যায়ের ‘ইহ্সান’-এর গুণাবলী পয়দা করা। আর ইহ্সান অর্জন হচ্ছে দ্বীনের একটি গুরুত্বপূর্ণ দিক- যা ছাড়া ইবাদতের কোন মূল্য নাই । এ পর্যায়ে পবিত্র কুরআন শরীফের একটি আয়াত ও একটি হাদীস শরীফের উদ্ধৃতি এখানে তুলে ধরার প্রয়োজন বোধ করছি। এগুলো প্রমাণ করবে যে, ইহসান বা একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্য ছাড়া যে কোন ইবাদতই হোক না কেন তা আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়। তোমাদের মধ্য থেকে একজন রাসূল বানিয়েছেন যিনি, তোমাদেরকে কুরআন তিলাওয়াত করে শোনান ও তোমাদের (নফসকে) পবিত্রকরণ করেন এবং শিক্ষা দেন কুরআন ও জ্ঞান যদিও তোমরা ইতোমধ্যে অবশ্যই পথভ্রষ্ট ছিলে।” [জুমু'আ: ২-৩] এই আয়াতে করীমের মধ্যে শুদ্ধিকরণ শব্দটি আছে যা আরবীতে ‘ওয়া ইউযাক্কিহিম’ বলা হয়েছে। এর অর্থ হচ্ছে বিশ্বাসীদেরকে সর্বপ্রকার শিরক থেকে মুক্ত করে তাদের হৃদয়কে ‘ইহসানের’ স্তরে উন্নীত করা ইবনে কাছির (রাহঃ) তার তাফসীর গ্রন্থে উক্ত আয়াতের ব্যাখ্যা বর্ণনা করতে যেয়ে কয়েক পৃষ্ঠা পর্যন্ত লিখেছেন। “তাজকিয়া’ শব্দের ব্যাখ্যায় তিনি বলেন, “এর অর্থ হলো পবিত্রকরণ। অর্থাৎ কোন ব্যক্তির হৃদয়কে জাগতিক বন্ধন (বা বনস্তুতাপ্ত্রিকতায় আবদ্ধ) থেকে মুক্ত করে পবিত্রাবস্থায় উপনিত করা ।” মুসলিম শরীফের একটি দীর্ঘ হাদীসে আছে, রোজ কিয়ামত দিবসে সর্বপ্রথম যে ব্যক্তির বিচার হবে তিনি হবেন জিহাদে নিহত একজন শহীদ । তাকে সম্মুখে হাজির করার পর আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, ‘তোমাকে আমি যে জীবন দান করেছিলাম তা দিয়ে তুমি কি করেছ?’ তিনি জবাব দিবেন, ‘আমি আমার জীবনকে আপনার জন্য যুদ্ধে কুরবান করেছি’ কিন্তু সর্বজ্ঞানী আল্লাহ পাক তাকে জানিয়ে দেবেন, ‘তুমি মিথ্যাবাদী! তুমি নিজেকে একজন বীর হিসেবে প্রতিষ্ঠিত করতে যুদ্ধ করেছিলে, আর এটা তুমি ৩২
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।