Salfe Saliheen And Tasawwuf
/ ১০৮
📝 লেখা 📖 পিডিএফ

সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ এই শরীয়ত সংরক্ষণ করে যাচ্ছেন ওয়ারাসাতুল আশ্বিয়া তথা প্রত্যেক যুগের উলামায়ে কেরাম । এছাড়া কিছু বিশিষ্ট ইমামগণ ‘আক্বীদা’ সম্পর্কিত গবেষণা করে তা সকল যুগের জন্য সুপ্রতিষ্ঠিত করে গিয়েছেন। যেমন ইমাম তাহাবী (রাহঃ), যার কিতাব “আৰ্টীদাতুত-তাহাবী’ আজো মাদ্রাসার পাঠ্য কিতাব হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সুতরাং ‘আৰ্ীদা’ যেহেতু ঈমানের সঙ্গে সম্পৃক্ত তাই এটা সংরক্ষণের দায়িত্ব উলামায়ে কেরামই বহন করে যাচ্ছেন। কিয়ামত পর্যন্ত করবেনও। বাকী থাকলো ‘ইহ্‌সান’। ইহসানের সংজ্ঞা উক্ত হাদীস শরীফে, ‘আল্লাহর ইবাদত-বন্দেগী এভাবে করো যেমন তুমি তীকে দেখছো’ বলা হয়েছে। কিন্তু এই দেখার মতো অভ্যন্তরীণ অবস্থায় উন্নীত হওয়ার জন্য প্রয়োজন তাজকিয়ায়ে নফ্‌স তথা আত্মার পরিশুদ্ধকরণ । আর এই কাজটি আঞ্জাম দিয়ে যাচ্ছেন তাসাওউফের ইমামগণ ৷ যাদেরকে আমরা আধ্যাত্মিক চিকিৎসক বা হক্কানী পীর বলে সম্বোধন করে থাকি । সুতরাং দ্বীন সংরক্ষণের ক্ষেত্রে মুসলমানদের মধ্যে ‘ইহসানের’ স্তর সমুন্নত করার প্রয়োজনীয়তা হেতু ইতিহাসব্যাপী একদল অলিআল্লাহ্‌ বিধিবদ্ধ উপায়ে নফসের তাযকিয়াকরণে গড়ে তুলেছেন কিছু তরীকা বা রাস্তা- যাকে ইসলামী পরিভাষায় ইলমে তাসাওউফ বলে। এই তাসাওউফ তাহলে ইসলামী শরীয়তের একটি অংশ। পুরো দ্বীন সংরক্ষণের জন্যই ইসলামী শরীয়ত (মাসআলা-মাসাইল ইত্যাদি) সুস্পষ্টভাবে ইমামগণ কিতাববন্দী ও তা দৈনন্দিন জীবনে ব্যবহারের জন্য রেখে গেছেন। এই দ্বীনেরই একটি অংশ ‘ইহ্‌সান’-এর গুরুতবকে সুস্পষ্টভাবে কিতাববন্দী ও মুসলমানদের আমলী জিন্দেগীতে ব্যবহারের মাধ্যমে আল্লাহর নৈকট্যশীল বান্দায় পরিণত হওয়ার উপায়-উপকরণ আমাদের জন্য রেখে গেছেন। সুতরাং তাসাওউফ শুধু শরীয়তের অংশ নয় বরং এর আত্মা । কারণ, ইহ্‌সান ছাড়া ইবাদতের মূল্য অনেক কম । উক্ত হাদীসে জিবরাঈল থেকে একথা স্পষ্ট । আগের যুগের প্রায় সবাই ও বর্তমান যুগের [কিছু অদূরদর্শী ‘আলিম’ নামধারী ছাড়া] সকল উলামায়ে কেরাম ‘তাসাওউফপস্থী' ছিলেন। এ কথার সুস্পষ্ট প্রমাণ আমরা ইতোমধ্যে দেখেছি এবং দেখবোও। আমরা এখন নিশ্চিতভাবে জানি যে, মাযহাবের চারজন ইমামই তাসাওউফপস্থী ছিলেন। প্রত্যেকেরই একেকজন হক্কানী পীর ছিলেন যাদের কাছ থেকে ইমামগণ খিলাফত লাভ করেন। তাসাওউফের গুরুত্ব কতটুকু তা এ তথ্য থেকেই যথেষ্ট বলে মনে করি। আর যারা তাসাওউফকে নিয়ে বাজে প্রশ্ন করে, তাদের উচিত আগের যুগের সালাফদের জীবনী অধ্যয়ন করা। হয়তো এতে তাদের জ্ঞানের প্রসার ঘটবে ও হক্কানী কোন পীরের নিকট মুরীদ হয়ে নিজেদের জীবনকে ধন্য করবেন। ৩১

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।