Salfe Saliheen And Tasawwuf
/ ১০৮
📝 লেখা 📖 পিডিএফ

সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা।’ আগস্তক আবার বললেন, ‘আপনি সত্য কথা বলেছেন’ । এবার তিনি প্রশ্ন করলেন, ‘এখন আমাকে ইহসান সম্পর্কে বলুন?’ নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ‘এটা হচ্ছে এমনভাবে আল্লাহর ইবাদত করা হবে যেনো আপনি আল্লাহকে দেখছেন, আর যদিও বা আপনি তাকে দেখতে না পান তবে (মনে করা যে) তিনি তো আপনাকে দেখছেন’ ৷” বর্ণনাকারী হযরত উমর (রাঃ) আরও বলেন, “এরপর আগন্তুক প্রস্থান করলেন। আমি অনেক্ষণ অপেক্ষা করলাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘উমর, তুমি কি জানো এই প্রশ্নকারী কে ছিলেন?’ আমি জবাব দিলাম, “আল্লাহ্‌ ও তীর রাসূল সাল্লান্মাহ্‌ আলাইহি ওয়াসাল্লাম-ই ভালো জানেন ।' তিনি বললেন, ‘তিনি ছিলেন, হযরত জিবরাঈল (আঃ)। তোমাদেরকে দ্বীন শিক্ষা দেয়ার উদ্দেশ্যে এসেছিলেন’ ৷” [মুসলিম শরীফ, ১.৩৭, হাদীস ৮] উক্ত সহীহ হাদীস সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ইমাম নববী (রাহঃ) বলেন, এই হাদীসের উপরই দ্বীন-ইসলাম ভিত্তিশীল। হাদীসে দ্বীন শব্দটি এভাবে ব্যবহৃত হয়েছে: “আতাকুম ইউ’আল্পিমুকুম দ্বীনাকুম।” যার অর্থ হলো, ‘তোমাদের কাছে এসেছিলেন তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে’ । পবিত্র কুরআন শরীফে ইরশাদ হয়েছেঃ “আমি স্বয়ং এ উপদেশ গ্রন্থ অবতরণ করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক” [হিজর: ৯] সুতরাং তাসাওউফ বলতে যা বুঝায় তা উক্ত হাদীস শরীফের শেষের বাক্যে বর্ণিত হয়েছে। অর্থাৎ ‘ইহ্‌সান’-সহ প্রভুর ইবাদত ও যাবতীয় কাজকর্ম আঞ্জাম দেওয়া। আল্লাহ পাক অবশ্যই তার কালামে পাকে ইরশাদকৃত ‘সংরক্ষণের’ প্রতিশ্রুতি কিয়ামত পর্যন্ত রক্ষা করবেন। উলামায়ে কেরাম উক্ত আয়াতে করীমের ব্যাখ্যায় শুধুমাত্র কুরআন শরীফকে সংরক্ষণ করার ব্যাপারটি বলেই ক্ষান্ত হন নি। বরং একই সাথে পুরো দ্বীন- ইসলাম সংরক্ষণের কথা উক্ত আয়াতে ইশারা করা হয়েছে বলে মন্তব্য করেছেন। কিভাবে দ্বীন সংরক্ষিত হচ্ছে তা একটু ভেবে দেখা যাক। উক্ত ‘হাদীসে জিবরাঈল’ থেকে এটা স্পষ্ট যে, দ্বীন-ইসলামের ভিত্তি মৌলিক তিনটি বিষয়ের উপর তাহলো ক. ইসলাম, খ. ঈমান ও গ. ইহ্‌সান। ইসলামের মৌলিক ভিত তৈরী করে গিয়েছেন আগের যুগের ইমামগণ অর্থাৎ চার মাজহাবের চার ইমাম । আর ৩০

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।