Salfe Saliheen And Tasawwuf
/ ১০৮
📝 লেখা 📖 পিডিএফ

সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ সুতরাং আমরা নিঃসন্দেহে বলতে পারি, ‘তাসাওউফের উৎপত্তি কুরআন মজীদ ও হাদীস শরীফ থেকেই হয়েছে।' খাইরুল কুরুন বা প্রাথমিক সর্বোত্তম তিন যুগ অতিবাহিত হওয়ার পর মুসলমানদের জিন্দেগী অনেকটা দুনিয়াদারিত্বের মধ্যে হারিয়ে যেতে থাকে। কিন্তু সর্বযুগেই আল্লাহর নৈকট্যশীল বান্দারা বিদ্যমান আছেন। সে যুগে এদের সংখ্যা আজকের তুলনায় অনেক বেশী ছিল। তথাপি মুসলিম সমাজের অবস্থা দেখে একাধিক সূৃফী-দরবেশ ‘তাসাওউফ’ নামকরণে ‘তাজকিয়ায়ে নফসের’ রাস্তাকে চিরতরে খোলা রাখার ব্যবস্থা করার প্রয়াস পান। তীদের পরিশ্রম ও দূরদর্শী চিন্তা- চেতনা এবং সর্বোপরি ইলহামী নির্দেশে গড়ে উঠেছে অনেক তরীকা বা তাজকিয়ায়ে নফসের রাস্তা । [ইলহাম, কাশফ, ইলমে লাদুনী ইত্যাদির উপর এ গ্রন্থের শেষের দিকে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ ।] এ সবই ‘তাসাওউফ’ নামক ইলমী ও আমলী চর্চার অন্তর্ভুক্ত। এবার প্রশ্ন জাগে তাসাওউফ বা নফসকে শুদ্ধিকরণের উৎস যদি কুরআন ও হাদীস শরীফের অন্তর্ভুক্ত হয়েই থাকে- ইসলাম ধর্মের মধ্যে তাসাওউফের গুরুত্ব কতটুকু? এর জবাব হয়তো আমরা খুঁজে পাবো হযরত উমর ইবনে খাত্তাব (রাঃ) বর্ণিত একটি হাদীস শরীফে । (হাদীসের ভাবার্থ) “হযরত উমর ইবনে খাত্তাব (রাঃ) থেকে বর্ণিত: তিনি বলেন, একদিন আমরা আল্লাহর রাসূল সাল্লাল্মাহ আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে বসা ছিলাম যখন, ধবধবে শ্বেত পোশাক পরিহিত ও কালো চুলবিশিষ্ট একব্যক্তির আগমন ঘটলো। তিনি যে খুব বেশীদূর ভ্রমণ করে আসেন নি তা সহজেই বুঝা যাচ্ছিল । আমাদের কেউই তাকে চিনতে পারি নি। আগস্তুক নবীজীর (সাল্লাল্পাহ আলাইহি ওয়াসাল্লাম) একেবারে কাছে এসে বসে পড়লেন, তীর হাটু মুবারকের সঙ্গে আগস্তকের হাটুদ্বয় লেগে গেল। এরপর হাঁটুর উপর হাত রেখে প্রশ্ন করলেন, “মুহাম্মদ! আমাকে ইসলাম সম্পর্কে বলুন?’ আল্লাহর রাসূল সাল্লান্াহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ‘ইসলাম হচ্ছে একথা বলে সাক্ষ্য প্রদান যে, লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ [আল্লাহ ছাড়া কোন মা'বুদ নাই, মুহাম্মদ (সাঃ) আল্লাহর রাসূল], এবং নামায আদায় করা, যাকাত দেয়া, রমজান শরীফে রোযা রাখা ও সামর্থ থাকলে বাইতুল্লায় হজ্জ পালন করা ৷’ আগন্তক বললেন, ‘আপনি সত্য কথা বলেছেন।’ আমরা একথা শোনে অবাক হলাম যে, তিনি প্রশ্ন করার পর তার জবাব নিজেই আবার অনুমোদন করছেন। এরপর আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ‘তা হলো আল্লাহ, তার ফিরিশতাগণ, তীর প্রেরিত কিতাবসমূহ, তীর নবী-রাসূলগণ, শেষবিচার দিবস এবং তাকদীরের (ভালো ও মন্দের) ২৯

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।