সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ বলা হয়েছে, ‘এবং সে আরও কাছে আসতে থাকে নফল ইবাদত-সহকারে [নফল ইত্যাদি] যতক্ষণ পর্যন্ত না আমি তাকে ভালোবাসি’ । আর নফল বা এঁচ্ছিক ইবাদত হচ্ছে তরীকাতপন্থীদের জন্য প্রায় অবশ্যকরণীয় বিষয়বস্তু । এসব ব্যাপার স্বীয় পীরের নির্দেশে সালিক নিয়মতান্ত্রিকভাবে পালন করে থাকেন। ফরয-ওয়াজিব-সুন্নাত ছাড়াও বান্দাহ যখন প্রভুর মা'রিফাত তথা পরিচিতির মাধ্যমে প্রভুর নৈকট্য হাসিলে ব্রত হয় তখন আল্লাহ তার এই বান্দাহকে বিশেষ জ্ঞান দান করেন যা তিনি হাদীস শরীফে বর্ণিত ভাষায় প্রকাশ করেছেন এভাবে: ‘আর যখন আমি তাকে ভালোবাসি তখন আমিই হয়ে যাই তার কান যা দ্বারা সে শোনে, তার চোখের জ্যোতি যা দ্বারা সে দেখে, তার হাত যা দ্বারা সে [বস্তুসমূহ] ধরে এবং তার পা যা দ্বারা সে চলে। সে আমার নিকট যা চায় আমি অবশ্যই তা তাকে দান করি, এবং সে যখন আমার নিকট আশ্রয় প্রার্থনা করে আমি অবশ্যই তাকে আশ্রয় দান করি’ । এককথায়, তাসাওউফের একমাত্র লক্ষ্য-উদ্দেশ্য হচ্ছে আল্লাহর প্রিয় বান্দাহ হয়ে যাওয়া । তাসাওউফপন্থী হওয়া তথা হক্কানী পীরের মুরীদ হয়ে তাসাওউফচর্চা ছাড়া সকল ঈমানদারের অভীষ্ট লক্ষ্য ‘আল্লাহর প্রিয় বান্দাহ হওয়া’ খুবই কঠিন ব্যাপার। বাস্তবে পীর হচ্ছেন আধ্যাত্মিক চিকিৎসক আর মুরীদ হলেন রোগী । রোগী আমরা সকলেই । আমাদের মধ্যে বিরাজ করে নফসে আম্মারা নামক এক দুশমন ও তাকে সর্বদা ওয়াসওয়াসা দিয়ে যাচ্ছে তার সাথী মরদুদ শয়তান । এই উভয় দুশমনের আক্রমণ থেকে বাচার জন্যেই হক্কানী পীরের নিকট বাইআত গ্রহণ করে তীর নির্দেশিত তরীকায় ইবাদত-বন্দেগী, যিকির-আজকারে নিজেকে আত্মনিয়োগ করতে হবে। পীর-মুরীদীর গুরুত্ব সম্পর্কে পরে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ । উপযুক্ত হাদীস শরীফে বর্ণিত ‘আমি হয়ে যাই তার হাত, পা, চোখ ...’ ইত্যাদি কথা রূপক অর্থে গ্রহণ করতে হবে। আসলে ‘তাওহিদ’ বা আল্লাহর একত্রের স্তরে উন্নীত সালিকের অবস্থা এখানে বর্ণিত হয়েছে। কারণ, এ স্তরে পৌছে গেলে খোদান্বেষীর চেতনা পর্যন্ত লোপ পেয়ে যায়। তিনি যা করেন তা আল্লাহর নির্দেশেই করেন, যা বলেন আল্লাহর নির্দেশেই বলেন। তবে এটা ওহীর পর্যায়ভুক্ত নয়। বাস্তবে আধ্যাত্মিক উন্নতির সর্বোচ্চ এই স্তরটি হচ্ছে পবিত্র কুরআন শরীফের এই আয়াতেরই ব্যাখ্যাঃ “তিনিই তোমাদেরকে ও তোমরা যা করো তা সৃষ্টি করেছেন।” [কুরআন ৩৭ ৪ ৯৬] ২৮
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।