সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ তাসাওউফ শব্দের উৎপত্তি অনেকের মতে ‘সুফি’ শব্দ থেকেই হয়েছে। অর্থাৎ যে তাসাওউফের উপর মেহনত [বা যিকির-মুরাক্বাবা] করেন তিনিই সূফী । তাসাওউফ ও সূফী শব্দব্যবহার সর্বপ্রথম যে সূফী দ্বারা হয়েছিল তিনি হচ্ছেন হযরত বায়েজিদ বিস্তামী (রাহঃ)। প্রখ্যাত এই অলিআল্লাহ ১১০ হিজরীতে মৃত্যুবরণ করেন। তীর সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা পরে আসছে। এক রিওয়ায়েত থেকে জানা যায় তিনি একদা বলেছিলেন, ‘আমি একজন সুফিকে দেখেছি যিনি কাবা শরীফ তওয়াফরত ছিলেন। আমি তীকে একটি দিরহাম হাদীয়া দিতে চাইলাম কিন্তু তিনি তা গ্রহণ করেন নি'। সুতরাং তাসাওউফ কি জিনিস তা বুঝতে গেলে তাসাওউফপস্থী বা সুফীয়ায়ে কেরাম কারা তা জেনে নেয়াই হবে যথাযথ । সুফীয়ায়ে কেরাম ও তাদের পথ বা তরীকার সর্বোৎকৃষ্ট সংজ্ঞা হচ্ছে ফাতহুল বারীতে উল্লেখিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি প্রখ্যাত হাদীস । নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “আল্লাহ তাআ’লা বলেন, যে ব্যক্তি আমার অলির বিরুদ্ধাচরণ করে আমি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করি। আমার বান্দাহ্ আমার কাছে আসে যেসব ব্যাপার তার জন্য আমি অবশ্যকরণীয় করে দিয়েছি যা আমার নিকট সর্বাপেক্ষা প্রিয় তা নিয়ে এবং সে আরও কাছে আসতে থাকে নফল ইবাদত-সহকারে যতক্ষণ পর্যন্ত না আমি তাকে ভালোবাসি । আর যখন আমি তাকে ভালোবাসি তখন আমিই হয়ে যাই তার কান যা দ্বারা সে শোনে, তার চোখের জ্যোতি যা দ্বারা সে দেখে, তার হাত যা দ্বারা সে [বস্তুসমূহ] ধরে এবং তার পা যা দ্বারা সে চলে। সে আমার নিকট যা চায় আমি অবশ্যই তা তাকে দান করি, এবং সে যখন আমার নিকট আশ্রয় প্রার্থনা করে আমি অবশ্যই তাকে আশ্রয় দান করি।” [ফাতহুল বারী, ১১.৩৪০-৪১, হাদীস ৬৫০২] উপযুক্ত হাদীসটি ইমাম বুখারী (রাহঃ), ইমাম আহমাদ ইবনে হাম্বল (রাহঃ), ইমাম বাইহাকী (রাহঃ) এবং অন্যান্যরা বর্ণনা করেছেন। এটি একটি সহীহ হাদীস। এই হাদীস শরীফে তাসাওউফের অভীষ্ট লক্ষ্যের কথা পরিষ্কার ভাষায় বর্ণিত হয়েছে। আরও ব্যাপক অর্থে সূফী হচ্ছেন সে ব্যক্তি যিনি, শরীয়তের প্রতিটি গুরুতৃপূর্ণ বিষয় সম্পর্কে অবগত ও তার উপর পাবন্দ- কারণ, উক্ত হাদীসে বলা হয়েছে, ‘আমার বান্দাহ আমার কাছে আসে যেসব ব্যাপার তার জন্য আমি অবশ্যকরণীয় [ফরয-ওয়াজিব-সুন্নাতে মুআক্কাদা] করে দিয়েছি যা আমার নিকট সর্বাপেক্ষা প্রিয় তা নিয়ে ...'। সুতরাং শরীয়তের মৌলিক বিষয়সমূহ জানা ও মানা একান্ত জরুরী । হাদীস শরীফে আরোও ২৭
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।