সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ দ্বিতীয় অধ্যায় ইলমে মা’রিফাত হাসিলের উপায় ৪ তাসাওউফ চর্চার শুরু তাসাওউফ চর্চা শুরু হয়েছে সাহাবায়ে কেরামের যুগ থেকেই ৷ কারণ, তাসাওউফ তো ইসলামী আধ্যাত্মিকতার অপর নাম। তবে সে যুগে ‘তাসাওউফ’ নামটি অপরিচিত ছিলো। তাসাওউফ দ্বারা যাকিছু শিক্ষা দেয়া হয়, একজন মা'রিফাত অন্বেষী সালিক যেসব অভ্যাস দ্বারা নিজের নফসের ইসলাহ সাধনে ব্রতী হবেন তা সবগুলোই সেই প্রাথমিক যুগে ছিলো, কিন্তু ছিলো না শুধু ‘তাসাওউফ’ নামটি । অবশ্য শুধু তাসাওউফের বেলা এ ব্যাপারটি মূখ্য নয়। ইসলামী অনেক গুরুত্বপূর্ণ পরিভাষার জন্মও নিয়েছে বেশ তাজবীদ’, ও ‘ইলমে হাদীস’ ইত্যাদি । তবে এসব বিষয়ের উপর অতীতে গবেষণা কিন্তু হয়েছে। যে তাফসীর সকল তাফসীরের উর্ধ্বে বলে বিবেচিত সেই তাফসীরের মুফাস্সীর ছিলেন আব্দুল্মাহ ইবনে আব্বাস (রাঃ) কিন্তু তীর যুগে ‘তাফসীরে আব্দুল্মাহ ইবনে আব্বাস’ নামকরণে কোন কিতাব ছিলো না। তবে তীর তাফসীর বা ব্যাখ্যা লিখিত কিতাবে অবশ্যই ছিলো। তাসাওউফ সম্পর্কে ইতিহাসের জনক নামে খ্যাত ইবনে খালদুন তার প্রখ্যাত গ্রন্থ মুকাদ্দীমায় লেখেনঃ এই জ্ঞানটি হচ্ছে পবিত্র আইনের (অর্থাৎ শরীয়তের) একটি শাখা যা উম্মাহর মধ্যেই আত্মপ্রকাশ করেছে। প্রাথমিকভাবে এটা সাহাবায়ে কেরাম থেকে প্রতিষ্ঠিত হয়ে তাদের অনুসরণের মাধ্যমে অন্যরা তা শিক্ষা করেন। এর মূলে আছে ইবাদতের প্রতি আত্মনিয়োগ, মহান আল্লাহর দরবারে নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করা, দুনিয়ার চাকচিক্য ও মনভুলানো বিষয়ের প্রতি অনীহা, জাগতিক অনন্দ-ফুর্তি, ধন- সম্পদের লালসা ও যশ-খ্যাতি অর্জন থেকে দূরে থাকা- যা অধিকাংশ মানুষের অভীষ্ট লক্ষ্যে পরিণত হয়েছে এবং নির্জনতা অবলম্বন- যাতেকরে একাগ্ৰচিত্তে আল্লাহর ইবাদতে মশগুল থাকা যায়। এসব বিষয় ছিলো সকল সাহাবায়ে কেরাম ও আগেকার যুগের মুসলমানদের নিত্যদিনের অভ্যাস। কিন্তু ইসলামের দ্বিতীয় শতাব্দির পর থেকে যখন মানুষ বেশী বেশী করে দুনিয়াবী কর্মকাণ্ডে নিজেদেরকে আত্মনিয়োগ করতে শুরু করলো তখন যারা সাহাবায়ে কেরাম ও আগের যুগের মহাত্মনদের অনুসারী ছিলেন তাদেরকে মানুষ ‘সূফী’ বা তাসাওউফপন্থী বলে সম্বোধন করতে লাগলো। [ইবনে খালদুন, মুকাদ্দীমা (মক্কা: দারাল বায, ১৩৯৭ হিজরী / ১৯৭৮, ৪৬৭] ২৬
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।