সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ তরীকায় পাস-আনফাস, জিকরে খফী এবং বিভিন্ন লতীফার মুরাকাবা আছে। মোটকথা অধিকাংশ ক্ষেত্রে চিশৃতিয়া তরীকার মতো এই তরীকায়ও অনুরূপ জিকির-আজকার ও মুরাকাবার সবক মুরীদদেরকে দেওয়া হয়। উপমহাদেশে কাদিরিয়া তরীকাপস্থীদের সংখ্যা চিশৃতিয়া, নকশবন্দিয়া, সুহরাওয়ার্দিয়া ও মুজাদ্দিদিয়াদের তুলনায় অনেকটা কম। ৩. নকশবন্দিয়া বর্তমান উজবেকিস্তানের বুখারায় এই প্রসিদ্ধ তরীকার প্রতিষ্ঠাতা হযরত বাহাউদ্দীন আল-বুখারী নকশবন্দীর [মৃ: ৭৯১ হিজরী] জন্ম। নকশবন্দী শব্দের অর্থ চিত্রকর । তবে তিনি কোনদিন ছবি আঁকেন নি। বাস্তবে সাধনার উচ্চ মার্গে পৌছে তার হৃদয়ে আধ্যাত্মিক জগতের চিত্র বা নকশা প্রতিবিশ্বিত হয়েছিল। তিনি এক পর্যায়ে যেদিকেই থাকেন। নকশবন্দ শব্দের পূর্ণ অর্থ হলো ‘প্রকৃত পূর্ণতার রূপ হৃদয়ে ধারণকারী’। নকশবন্দিয়া তরীকার জিকির-মুরাকাবা অন্যান্য তরীকার মতো নকশবন্দিয়া তরীকার জিকির-মুরাকাবার শুরুতে সাওয়াব রেসানীর উদ্দেশ্যে নিয়মিত ওয়াজিফা ও দরূদ শরীফ পড়ার নিয়ম আছে। সাধারণত জিকিরে খফী তথা নীরবে জিকির করার উপরই এই তরীকার শায়খরা মুরীদদেরকে নির্দেশ দিয়ে থাকেন। ইসমে যাত তথা ‘আল্লাহ, আল্লাহ’ জিকির কৃলবের মধ্যে ‘জারি’ হওয়ার উদ্দেশ্যে মশক করতে হয়। নকশবন্দিয়া তরীকা মুতাবিক মানবদেহে মোট ১০টি লতীফা আছে। অন্যান্যগুলোর তুলনায় এসব লতীফার মধ্যে কোন কোনটির স্থান কিছুটা ভিন্ন। যেমন: ১. : এর স্থান বাম স্তনের ২ আঙ্গুল নীচে কিছুটা বুকের দিকে; ২. রূহ: এটা ডান স্তনের ২ আঙ্গুল নীচে কিছুটা বুকের দিকে; ৩. সির: এর স্থান বাম স্তনের ২ আঙ্গুল উপরে কিছুটা বুকের দিকে; ৪. খফী: ডান স্তনের ২ আঙ্গুল উপরে কিছুটা বুকের দিকে অবস্থিত; ৫. আখফা: এটা ও রূহের মধ্যবর্তী স্থানে বুকের কড়ির নীচে ত; এবং ৬. নফস: নফসের অবস্থান হলো কপালের সিজদার স্থানে। বাকী চারটি তথা আব, আতশ, বাদ ও খাকের কোন নির্দিষ্ট অবস্থান নেই, এগুলো দেহের সর্বত্র বিরাজমান । ২৩
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।