সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ তারপর এক জরবী, দুই জরবী, ইসমে যাত, তেরো তাসবীহে জিকির করতে হয়। এরপর শুরু হবে মুরাকাবা (ধ্যান) । সাধারণত লতীফার মুরাকাবা করতে হয়। চিশ্তিয়া তরীকা অনুযায়ী মানবদেহে মোট ১০টি লতীফা আছে। এগুলো হলো: ১. কল্ব - বাম স্তনের দু’আলঙ্গুল নীচে কিছুটা বুকের দিকে; ২. রূহ - ডান স্তনের দু'আঙ্গুল নীচে কিছুটা বুকের দিকে; ৩. সির - বাম স্তনের দু'আঙ্গুল উপরে কিছুটা বুকের দিকে; ৪. খফী - কপালের মধ্যে সিজদার স্থানে; ৫. আখফা - মাথার তালুর মাঝখানে; ৬. নফ্্স - নাভীমূলে; ৭. আব; ৮. আতশ; ৯. খাক; এবং ১০. বাদ । শেষোক্ত চারটি দেহের সর্বত্র বিরাজমান। আগেই বলেছি চিশৃতিয়া তরীকায় ১৩ তাসবীহের জিকির চালু আছে। উচ্চ পর্যায়ের এই জিকিরের মাধ্যমে প্রথমে ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’, এরপর ইল্লাল্লাহ’, তারপর “আল্লাহু-আল্লাহ’ এবং সবশেষে ‘আল্লাহ’ জিকির করা হয়। মোট ১৩ শতবার জিকির করতে হয় বলে একে ১৩ তাসবীহের জিকির বলে। ২. কাদিরিয়া গাওসুল আযম হযরত আব্দুল কাদির জিলানী (রাহঃ) [মৃ: ৫৬১ হিজরী] হচ্ছেন এই প্রসিদ্ধ তরীকার প্রতিষ্ঠাতা । এই তরীকার জিকির-মুরাকাবা অনেকটা চিশ্তিয়া তরীকার মতোই । শায়খ জিলানীর জীবদ্দশায়ই কিছু বিশিষ্ট মুরীদের মাধ্যমে কাদিরিয়া তরীকার প্রসার লাভ করে। মিশর, সিরিয়া ও আফ্রিকার বিভিন্ন মুসলিম দেশ ছাড়াও উপমহাদেশসহ প্রাচ্যের সর্বত্র কাদিরিয়া তরীকাপন্থীদের সন্ধান মিলে। ফাতেহা পাঠ এবং সাওয়াব রেসানী চিশৃতিয়া তরীকার অনুরূপ- তাই এ সম্পর্কে আর অতিরিক্ত কিছু বলার নেই । দশটি লতীফার নাম ও অবস্থানও চিশৃতিয়াদের মতের সঙ্গে সামঞ্জস্যশীল। জিকিরের ক্ষেত্রে জিকিরে এক জরবীর উপর প্রাধান্য বেশী। এই জিকিরের মাধ্যমে “আল্লা-হ' এর জরব (ধাক্কা) কল্বের উপর দিতে হয়। এছাড়া জিকিরে দুই জরবী, তিন ও চার জরবীর সবকও আছে। ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’ এর জিকিরকে নফী (বিলুপ্ত) এবং ইসবাত (স্থিত) বলে কাদিরিয়া তরীকায় এই জিকির করার সময় ‘লা-ইলাহা’ বলার সময় সবকিছু বিলুপ্ত বা ধ্বংসপ্রাপ্ত খিয়াল করতে হবে এবং ‘ইল্লাল্লাহ’ বলার সময় সবকিছু আবার স্থিত হয়েছে ভাবতে হবে। কাদিরিয়া ২২
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।