সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ হিজরী]; খাজা আ’রিফ (রাহঃ) [মৃ: ৮৮২ হিজরী]; শাহ আব্দুল কুদ্দুস গাঙ্জুহী (রাহঃ) [মৃ: ৯৪৪ হিজরী]; শায়খ জালালুদ্দীন থানেশ্বরী (রাহঃ) [মৃ: ৯৮৯ হিজরী]; শায়খ নিজামুদ্দীন থানেশ্বরী (রাহঃ) [মৃ: ১০২৪ হিজরী]; খাজা মুহিবুল্লাহ ইলাহাবাদী (রাহঃ) [মৃ: ১০৫৮]; শাহ্ আব্দুল বারী সিদ্দিকী (রাহঃ) [মৃ: ১২২৬ হিজরী]; মিয়াজী নূর মুহাম্মাদ ঝানঝানাবী (রাহঃ) [মৃ: ১২৫৯ হিজরী]; হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী (রাহঃ) [মৃ: ১৩৪৬ হিজরী]; হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানাবী (রাহঃ) [মৃ: ১৩৪২ হিজরী]; কুতবুল আলম মাওলানা রশীদ আহমদ গাঙ্গুহী (রাহঃ) [মৃ: ১৩২৩ হিজরী]; শাইখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দী (রাহঃ) [মৃ: ১৯২০ ঈসায়ী]; এবং শাইখুল ইসলাম মাওলানা হুসাইন আহমদ মাদানী (রাহঃ) [মৃ: ১৯৫৭ ঈসায়ী] । চিশ্তিয়া তরীকার একটি বৈশিষ্ট্য হলো আল্লাহপ্রেমের প্রাবল্য। এ কারণেই এই তরীকার উচ্চপর্যায়ের ওলিদের মধ্যে জ্বালাময়ী হালের অবস্থা পরিলক্ষিত হয়। মাশাইখদের মধ্যে আগেকার যুগে ‘সামা’ বা মা’রিফাতের গজল প্রচলিত ছিলো। তবে আজকাল সামা খুব বেশী প্রচলিত নয়- কারণ, সাধারণ মুরীদরা সঠিক পদ্ধতিতে তা শ্রবণ কিংবা পরিবেশন করেন না। নির্দেশ দেওয়া হয়ে থাকে। আর তরীকতের রাস্তায় স্বীয় শায়খ বা মুর্শিদের প্রতিটি নির্দেশ পালন হলো অবশ্যকরণীয় । অন্যথায় মকছুদ পূর্ণ হবার নয়। প্রথমেই ফাতেহা পাঠ ও সাওয়াব রেসানী (সাওয়াব প্রদান) করতে হয়। এর নিয়ম হলো: ১১ বার ইস্তিগফার, ৩ বার বিসমিল্লাহসহ ফাতিহা পাঠ, এরপর বিছসিল্লাহসহ ৩ বার সূরা ইখলাস, তৎপর ১১ বার দরূদ শরীফ পড়ে মুনাজাতের মাধ্যমে সাওয়াব রেসানী করা। সাধারণত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার আহলে- আওলাদ এবং সাহাবায়ে কেরাম, দুনিয়ার সকল পীর-আওলিয়ার রূহ, চিশ্তিয়া তরীকার সকল আওলিয়ার রূহ এবং খাস করে মা-বাবার (মৃত হলে রূহের উপর) হায়াতে তায়্যিবাহ এবং স্বীয় পীর সাহেবের হায়াতে তায়্যিবার প্রতি সাওয়াব রেসানী করা হয়। তারপর কিবলামুখী হয়ে বসে জিকির শুরু করতে হবে। প্রথমদিকে মুরীদকে ছয় তাসবিহ, তাসবীহে ফাতিমী, দমের জিকির ইত্যাদি সবক দেওয়া হয়ে থাকে। ২১
— Page 21 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.