Salfe Saliheen And Tasawwuf
/ ১০৮
📝 লেখা 📖 পিডিএফ

সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ উপমহাদেশের ক’টি প্রসিদ্ধ তরীকা ১. চিশ্তিয়া অধিকাংশ ইতিহাসবিদের মতে ভারত উপমহাদেশসহ মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চলে অতি জনপ্রিয় প্রভাবশালী একটি সুফি তরীকা হলো চিশ্তিয়া। বর্তমান ইরানের খুরাসানের হারাত অঞ্চলে চিশত নামক একটি গ্রাম আছে। এই গ্রামেই অনেকের মতে চিশৃতিয়া তরীকার প্রতিষ্ঠাতা হযরত খাজা আবু ইসহাক (রাহঃ) স্বীয় মুর্শিদ খাজা মুমশাদ দীন-নূরী (রাহঃ) এর নির্দেশে বসতি স্থাপন করেন। তবে চিশতীয়া তরীকা যে বিশ্বব্যাপী এবং বিশেষকরে ভারত উপমহাদেশে গরীবে নেওয়াজ খাজা মুঈনুদ্দীন মুহাম্মাদ চিশতী (রাহঃ) এর মাধ্যমে জনপ্রিয় ও সুপরিচিত হয়েছিল তা সৰ্বজনস্বীকৃত এঁতিহাসিক সত্য । অনেকে তাকেই তরীকার প্রতিষ্ঠাতা বলে মনে করেন। অবশ্য তরীকার প্রতিষ্ঠাতা হিসাবে আরোও দু’একজন ‘চিশতী’ তথা চিশতে বসবাসকারী ওলিআনল্লাহর নামও শোনা যায়। এদের মধ্যে বান্দাহ্‌ নওয়ায এবং খাজা আহমদ আবদাল চিশতী (রাহঃ) সর্বাধিক প্রসিদ্ধ । খাজা মুঈনুদ্দীন চিশতী (রাহঃ) [৫৩৩ - ৬৩২ হিজরী] ভারতে ঈসায়ী দ্বাদশ শতকে এসে আজমীরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং তীর প্রচেষ্টায় পুরো উপমহাদেশব্যাপী চিশৃতিয়া তরীকার প্রসার ঘটে। সেই থেকে এই তরীকার জনপ্রিয়তা অব্যাহত আছে এবং অনেক গুণিজন এ থেকে উপকৃত হয়েছেন এবং হচ্ছেন। এই প্রসঙ্গে চিশ্তিয়া তরীকার নক্ষত্রস্বরূপ ক’জন জগতখ্যাত মহাত্মন ওলিআল্লাহর নাম উল্লেখ করলেই পাঠকদের নিকট এই তরীকার এঁতিহাসিক গুরুত্্‌ ধরা পড়বে: খাজা কুতুবউদ্দীন বখতিয়ার কাকী (রাহঃ) [মৃ: ৬৩৩ হিজরী], তিনি ছিলেন খাজা মুঈনুদ্দীন চিশতী (রাহঃ) এর খলীফা, দিল্লীর কুতুব মিনারের নিকট তার মাজার অবস্থিত; ফরিদুদ্দীন মাসউদ গঞ্জেশকর (রাহঃ) [মৃ: ৬৬৮ হিজরী], তীর মাজার পাঞ্জাবের পাকপটন নামক স্থানে অবস্থিত; খাজা নিজামুদ্দীন আওলিয়া (রাহঃ) [মৃ: ৭২৫ হিজরী], তীর মাজার দিল্লীতে আছে বলে ‘আছার-ই-দিন্রী' নামক গ্রন্থে বর্ণিত হয়েছে [সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ, ১ম খণ্ড, পৃ: ৩৮৩]; হযরত শাহ নাসিরুদ্দীন চেরাগে দিন্নী (রাহঃ) [মৃঃ ৭৮১ হিজরী]; খাজা আলাউদ্দীন সাবির কালিয়ারী (রাহঃ) [মৃ: ৬৯০ হিজরী]; শায়খ শামসুদ্দীন তুর্ক-পানিপথী (রাহঃ) [মৃ: ৭১৮ হিজরী]; খাজা জালালুদ্দীন কবীরুল আওলিয়া (রাহঃ) [মৃ: ৭৬৫ হিজরী]; খাজা আব্দুল হক রাদলবী (রাহঃ) [মৃ: ৮৩৭ ২০

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।